এক্সপ্লোর

মিশন শক্তি: বিজ্ঞানীদের প্রশংসা, নির্বাচনী বিধি ভেঙেছেন মোদি, সমালোচনা মমতার

নয়াদিল্লি ও কলকাতা: ‘মিশন শক্তি’-র সাফল্যে এই অভিযানের সঙ্গে জড়িত বিজ্ঞানীদের প্রশংসা করলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমানোচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন একের পর এক টুইটের মাধ্যমে প্রতিক্রিয়া দেন তৃণমূলনেত্রী। বলেন, বহু বছর ধরেই ভারতের মহাকাশ গবেষণা বিশ্বমানে পৌঁছে গিয়েছে। আমরা ডিআরডিও সহ দেশের মহাকাশ ও অন্যান্য বিজ্ঞানীর নিয়ে গর্বিত।

মমতা বলেন, মহাকাশ গবেষণা ও উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। বরাবরের মতোই, মোদি সব কিছুর জন্য নিজেকে কৃতিত্ব দিতে চান। আসল কৃতিত্বের দাবিদার হলেন আমাদের দেশের বিজ্ঞানী ও গবেষকরা। এদিনের ঘোষণা হল মোদির চূড়ান্ত নাটকীয়তা এবং আত্মপ্রচারের উদাহরণ। নির্বাচনের সময় তিনি যে এসব করে সস্তা রাজনৈতিক ফায়দা তুলতে চাইছেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। একইসঙ্গে, এটি নির্বাচনী বিধিভঙ্গের সামিল। মমতার কটাক্ষ, এক্সপায়রি ডেট পেরিয়ে যাওয়া একটি সরকারের এত তড়িঘড়ি এই অভিযান সম্পন্ন করা এবং তার ঘোষণা করার কোনও প্রয়োজন ছিল না। দেখে মনে হচ্ছে, এটা যেন বিজেপির ডুবতে বসা নৌকা থেকে শ্বাস নেওয়ার মরিয়া চেষ্টা। আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাব। প্রসঙ্গত, এদিন মিশন শক্তি-র সাফল্য ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতির উদ্দেশে ভাষণে বলেন, অ্যান্টি স্যাটেলাইট মিসাইলে ধ্বংস করা হয়েছে কাজে না লাগা কৃত্রিম উপগ্রহকে। সফল এই অপরেশনের ফলে আমেরিকা, রাশিয়া ও চিনের পরই উঠে এল ভারতের নাম। প্রধানমন্ত্রীর দাবি, ভারত মহাকাশে অস্ত্র প্রতিযোগিতার বিপক্ষে, এই নীতির কোনও বদল হয়নি। দেশের ১৩০ কোটি মানুষের নিরাপত্তার জন্যেই এই মহাকাশ গবেষণা। এই সাফল্য ভবিষ্যতে ভারতকে আরও বেশি সুরক্ষিত রাখবে বলে দাবি প্রধানমন্ত্রীর।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'

ভিডিও

Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে
Sajal Ghosh:
Priya Ranjan Dasmunsi Statue: 'মেলালেন' প্রিয়রঞ্জন, একমঞ্চে কুণাল-মদন-প্রসূন-বিমান-শুভঙ্কররা
Prashun Banerjee:
Calcutta Highcourt: বাড়ি ভাঙার বিরুদ্ধে হাইকোর্টে জাহাঙ্গির, সোমবার পর্যন্ত স্থগিতাদেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget