এক্সপ্লোর

উত্তরপ্রদেশের বুলন্দশহরে গোরক্ষকদের তাণ্ডব, চলল গুলি, মৃত ইন্সপেক্টর সহ ২, দুঃখপ্রকাশ যোগীর, ২ দিনে রিপোর্ট তলব

বুলন্দশহর: ফের উত্তরপ্রদেশে গোরক্ষকদের তাণ্ডব। বেআইনিভাবে গোহত্যার প্রতিবাদে বিক্ষোভকে কেন্দ্র করে জ্বালিয়ে দেওয়া হল পুলিশ ফাঁড়ি। পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ শুরু হয়ে যায়। হিংসায় মৃত্যু হয়েছে পুলিশ ইন্সপেক্টর সুবোধ কুমার সিংহের। পাল্টা পুলিশের বিরুদ্ধেও উঠেছে গুলি চালানোর অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় সুমিত (২০) নামে এক স্থানীয় তরুণের। সূত্রের খবর, তাঁর শরীরে বুলেটের চিহ্ন রয়েছে। জেলাশাসক অনুজ কুমার ঝা গুলি চালানোর কথা স্বীকার করে নিয়েছেন। তাঁর দাবি, আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালিয়েছে। পুলিশ সূত্রে খবর, বুলন্দশহরের মৌ-এর বাসিন্দারা গ্রামের পাশে একটি জঙ্গলে গরু ও বাছুরের দেহাংশ পড়ে থাকতে দেখেন। স্থানীয় পুলিশ ফাঁড়িতে সেই দেহাংশ নিয়ে গিয়ে বিক্ষোভ শুরু করেন গ্রামবাসীদের একাংশ এবং একাধিক হিন্দু সংগঠনের সদস্যরা। অবরোধ করা হয় বুলন্দশহর-গড় হাইওয়ে। অবরোধ তুলতে গেলেই হিংসা ছড়ায় বলে অভিযোগ। শুরু হয় ইটবৃষ্টি। আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। তিন ঘণ্টা ধরে চলে তাণ্ডব। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় তদন্তে সিট গঠন করেছে রাজ্য সরকার। এছাড়া এডিজি (গোয়েন্দা) ও ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। দুঃখপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি দু’দিনের মধ্যে তদন্ত রিপোর্ট চেয়েছেন। তদন্ত রিপোর্ট পেলেই মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য এবং দোষীদের শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। কিন্তু বিরোধীদের অভিযোগ, প্রশাসন ছেড়ে এখন পাঁচরাজ্যে নির্বাচনের প্রচার নিয়েই বেশি ব্যস্ত বিজেপির হিন্দুত্বের পোস্টার বয় যোগী। বিরোধীদের কটাক্ষ, যে রাজ্যে মুখ্যমন্ত্রী ভোটের প্রচারে ভিনরাজ্যে ঘুরে বেড়াচ্ছেন, সেখানে তো আইনশৃঙ্খলার এই হালই হবে! ২০১৪-এর লোকসভা নির্বাচনের আগে এই গো-রক্ষকদের তাণ্ডবেই হিংসা ছড়িয়েছিল উত্তরপ্রদেশেরই মুজাফ্ফরনগরে। বিজেপির বিরুদ্ধে উঠেছিল মেরুকরণের রাজনীতির অভিযোগ। পরে লোকসভা থেকে বিধানসভা ভোটে বিপুল জয় পায় বিজেপি। কিন্তু, সম্প্রতি উপনির্বাচনে যোগী আদিত্যনাথের লোকসভা কেন্দ্র গোরক্ষপুর এবং উপ মুখ্যমন্ত্রী কেশবচন্দ্র মৌর্যর লোকসভা কেন্দ্র ফুলপুরেও হেরে যায় বিজেপি। তাই অনেকেরই প্রশ্ন, ২০১৯-এর লোকসভার আগে ফের কি সেই গোরক্ষার নামে মেরুকরণের রাজনীতিতেই ফিরছে গেরুয়া শিবির?

সেরা শিরোনাম

RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল

ভিডিও

Chok Bhanga 6ta: কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে বালিগঞ্জে ধুন্ধুমার। ফের কোর্টে গরহাজির অভিষেক
Ritabrata Banerjee | মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে নবান্নে 'ঋতব্রত-তৃণমূল' ABP Ananda LIVE
Baruipur News | বারবার বয়ানে বিভ্রান্তি তৈরি করছিল প্রভাস ? ABP Ananda LIVE
RG Kar News |
Mamata Banerjee |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar Case: ‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
‘ধর্ষকের বেঁচে থাকার অধিকার নেই’, বারুইপুরকাণ্ডে এনকাউন্টারকে সমর্থন অভয়ার মায়ের, রত্না দেবনাথ বললেন, ‘আসল অপরাধীরা আর জি করে ঘুরে বেড়াচ্ছে’
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Rainfall Update: ৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
৯-১০ জুলাই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-বৃষ্টি, জারি সতর্কতা
Helmet Traffic Rules: হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
হেলমেট পরলেও হতে পারে ফাইন ! ১০০০ টাকা পর্যন্ত জরিমানা, কী রয়েছে ট্রাফিক রুল
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
বারুইপুরকাণ্ডে প্রভাসই মূল অভিযুক্ত, গভীর রাতে শুধু তাকেই নিয়ে যাওয়া হল কেন? পুলিশ জানাল…
FIFA World Cup 2026: তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
তাঁর কোচিং নিয়ে তীব্র অসন্তোষ মাঝেই পর্তুগালের দায়িত্ব ছাড়লেন মার্তিনেজ়, সরে দাঁড়ালেন ডালিচও
Mamata Banerjee News: মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
মেজাজ হারিয়ে সপাটে চড় কষালেন মমতা, বাড়ির সামনে হুলস্থুল
Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget