এক্সপ্লোর

বারাণসীতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোয় ধৃত মহিলার মুক্তি, কাছে পেলেন সন্তানকে

গত ১৯ ডিসেম্বর গ্রেফতার হন একতা ও তাঁর স্বামী রবি শেখর।

বারাণসী: বারাণসীতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর অভিযোগে গ্রেফতার হওয়া মহিলা একতা শেখরকে আজ সকালে মুক্তি দেওয়া হল। তিনি ১৪ মাস বয়সি সন্তানকে কাছে পেলেন। মাকে কাছে না পেয়ে শিশুটি চরম সমস্যায় পড়েছিল। এবার তার সমস্যা মিটল। গত ১৯ ডিসেম্বর গ্রেফতার হন একতা ও তাঁর স্বামী রবি শেখর। বাবা-মা দু’জনেই জেলে থাকায় তাঁদের সন্তান আতান্তরে পড়ে। তার দেখাশোনা করছিলেন ঠাকুমা। তিনি জানান, শিশুটি অসুস্থ হয়ে পড়ছে। বিভিন্ন মহল থেকে একতাকে মুক্তি দেওয়ার দাবি ওঠে। কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গাঁধীও ট্যুইট করে একতাকে মুক্তি দেওয়ার দাবি জানান। অবশেষে এই মহিলাকে রেহাই দিল পুলিশ। রবিকে অবশ্য কবে মুক্তি দেওয়া হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। পুলিশ জানিয়েছে, এই দম্পতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। ছাড়া পাওয়ার পর একতা বলেছেন, ‘১৪ দিন সন্তানের সঙ্গে দেখা হচ্ছে। দু’সপ্তাহ মেয়েকে ছেড়ে থাকা আমার পক্ষে খুব কঠিন ছিল। ওর বয়স মাত্র ১৪ মাস। ও আমার স্তন্যপানের উপরেই নির্ভর করে থাকে। তাই ওকে নিয়ে আমার খুব চিন্তা হচ্ছিল।’ সন্তানকে নিয়ে উদ্বেগে থাকলেও, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত ঠিক ছিল বলেই মত একতার। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমাদের বুঝতে হবে, প্রতিবাদ ঠিক ছিল। নাগরিকত্ব সংশোধনী আইন ও নাগরিকপঞ্জী নিয়ে যে প্রশ্ন উঠেছে, তার জবাব দিতে হবে সরকারকে। আমার সন্তানের মতো হাজার হাজার শিশুর ভবিষ্যৎ উন্নত করার চেষ্টা করছি আমরা।’
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৬.০৫.২৬)। বাড়িতে রাশি-রাশি টাকা ও সরকারি ত্রাণ! বাদুড়িয়ায় গ্রেফতার তৃণমূলের পুরপ্রধান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget