এক্সপ্লোর

Mukul Roy Joins TMC: মমতাকে দেখেই মুকুল বললেন 'সরি', জানালেন নতুন আঙিনায় পুরনোদের মাঝে ফিরে আনন্দিত

মুকুল রায় বলার জন্য উঠে দাঁড়াতে গেলে তাঁর হাতে হালকা টান দিয়ে বসেই বলার ইঙ্গিত দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা দেখে হালকা হাসির রেশ খেলে যায় মুকুল রায়ে ঠোঁটে।

কলকাতা : 'সরি'। তৃণমূল ভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখোমুখি হতেই তাঁর দিকে তাকিয়ে মুকুল রায় বলে উঠলেন এই কথা। ক্ষমাপ্রার্থনার পরই যেন আগের যাবতীয় বিভেদ নিমেষে সরিয়ে ফেলে সরকারিভাবে দ্রুত গতিতে সম্পূর্ণ হয়ে গেল একদা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায়ের ঘাসফুলে ঘর ওয়াপসি। বিজেপি ছাড়ার  সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলেন গতরাতেই। আজ সকালের পর থেকে ক্রমশ জল্পনার রেশ স্পষ্ট হচ্ছিল। তারপর বিকেলে তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে ৩ বছর ৯ মাস পর তৃণমূলে ফের মুকুল রায়।

নিজের কথা বলার সময় হাতে মাইক নিয়ে উঠে দাঁড়াতে যাচ্ছিলেন, তাঁর হাতে ধরে হালকা টানে চেয়ারে বসেই বক্তব্য রাখার বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যার পর মুখে একগাল হাসি নিয়ে মুকুল রায় বললেন, 'এই ঘরে আজকের এই সভায় আমার আজকে নিজের খুব ভালো লাগছে যে পুরনো ছেলেগুলোর সঙ্গে দেখা হচ্ছে, ভালো লাগছে যে বিজেপি থেকে বেরিয়ে এসে এই নতুন আঙিনায় যাদের সঙ্গে দেখা হচ্ছে, কথা হচ্ছে, আমার ভালো লাগছে, বাংলা আবার তার নিজের জায়গায় ফিরবে, এর নেতৃত্ব দেওয়ার জন্য যিনি তিনি সকলের নেত্রী, ভারতের নেত্রী মমতা।'

কেন 'ঘরে' ফিরলেন পরে তা বিস্তারিত লিখিতভাবে দেবেন বলেও জানালেন মুকুল রায়। যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে থাকাকালীন তৃণমূল ছেড়েছিলেন, আপাতত সেই দায়িত্বে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায়ই উত্তরীয় পরিয়ে সরাকরিভাবে স্বাগত জানালেন দলে। যার পরে জড়িয়ে ধরলেন মুকুল রায়কে। আর সাংবাদিক বৈঠকে সঙ্গে মনোমালিন্য হয়েছিল কি না প্রশ্নের উত্তরে ধুলো ঝাড়ার ভঙ্গিতে বললেন, 'আমার সঙ্গে কখনও মনোমালিন্য ছিল না।' মমতা বন্দ্যোপাধ্যায়ও পুরনো সৈনিকের পাশে দাঁড়িয়ে জানিয়ে দিলেন মনোমালিন্য না থাকার কথা।

২০১৭ সালে মুকুল রায়ের তৃণমূল ছাড়া যেমন ঘাসফুল শিবিরের কাছে বড় ধাক্কা ছিল, তেমন এবার তাঁর ঘর ওয়াপসিতে ধাক্কাটা বিজেপির জন্য। আর যে সময়ে দাঁড়িয়ে মুকুল রায়ের কথা, 'আমি বিজেপি ছেড়ে এসেছি তৃণমূল, এখন বাংলার যা পরিস্থিতি, তাতে বিজেপিতে কেউ থাকবে না।' ঠিক কারা কারা আসতে পারেন, জানতে চাইলে তাঁর সংযোজন, 'দেখা যাক আর কতজন আসবেন, ক’জন আসবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget