এক্সপ্লোর

আমার বাবা হিন্দু-মুসলিম বিতর্কে প্রাণ হারালেন, এবার কার বাবার পালা, প্রশ্ন বুলন্দশহরে নিহত পুলিশ ইনস্পেক্টরের ছেলের

লখনউ: বুলন্দশহরে গতকাল নিহত পুলিশ ইনস্পেক্টর সুবোধ সিংহের ছেলে অভিষেক সিংহের প্রশ্ন, আমার বাবা তো হিন্দু-মুসলিম বিতর্কে প্রাণ হারালেন। এবার কার বাবার পালা। সোমবার যোগীরাজ্যে গোহত্যার অভিযোগকে কেন্দ্র করে প্রবল অশান্তির মধ্যে উন্মত্ত জনতার হাতে নৃশংস ভাবে প্রাণ হারান সুবোধ। পুলিশকর্মীদের ওপর হামলায় ২০ বছরের একটি ছেলেও প্রাণ হারায় গতকাল। ঘটনায় নাম জড়িয়েছে গেরুয়া শিবিরের লোকজনের। কয়েকজন গ্রেফতার হয়েছে। ২০১৫ সালে দাদরির বাসিন্দা মহম্মদ আখলাককে গোমাংস খাওয়ার গুজবের জেরে পিটিয়ে মারার অভিযোগের ব্যাপারে প্রথম দিকে তদন্ত করেছিলেন সুবোধ। তাঁর বোন সুনিতা সিংহের অভিযোগ, পু্লিশের ষড়যন্ত্রেই মরতে হয়েছে ভাইকে। তিনি বলেছেন, ভাই গোহত্যা মামলার (আখলাক গণপিটুনি মামলা) তদন্ত করছিল বলে পুলিশই চক্রান্ত করে তাকে মেরে দিল। ওকে শহিদের মর্যাদা দিয়ে আমাদের গ্রামে ওর নামে স্মারক বেদি বানাতে হবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, মানছি গরু আমাদের মা। তার জন্যই ভাইয়ের প্রাণ গেল। মুখ্যমন্ত্রী গরু, গরু, গরু বলে চিত্কার করেন। কেন উনি গোরক্ষায় নামেন না তাহলে? নিহত বাবার সঙ্গে শেষবার যখন কথা হয়, তিনি তাকে পড়াশোনা কেমন চলছে, খাওয়া হয়েছে কিনা, এসব জানতে চেয়েছিলেন বলে জানান অভিষেক। এও জানান, সুবোধ তাকে একজন সত্ নাগরিক হতে বলেছিলেন, যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, হিংসার রাস্তায় পা দেয় না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget