এক্সপ্লোর

জলবন্দি পটনার রাস্তায় তরুণীর ফটোশ্যুটের ছবি ভাইরাল, মিশ্র প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায়

তিনদিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বিহারের রাজধানী পটনার জনজীবন। বানভাসি ঘরবাড়ি ও হাসপাতাল। সপ্তাহান্তে শহরের বিভিন্ন জায়গা জলবন্দি হয়ে পড়ায় শহর কার্যত অচল হয়ে পড়ে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তিনটি দল মোতায়েন করা হয়েছে পটনায়।

পটনা: তিনদিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত বিহারের রাজধানী পটনার জনজীবন। বানভাসি ঘরবাড়ি ও হাসপাতাল। সপ্তাহান্তে শহরের বিভিন্ন জায়গা জলবন্দি হয়ে পড়ায় শহর কার্যত অচল হয়ে পড়ে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর তিনটি দল মোতায়েন করা হয়েছে পটনায়। সমস্ত স্কুল মঙ্গলবার পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। এরইমধ্যে শহরের বানভাসি রাস্তায় এক তরুণীর ফটোশ্যুটের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। আর তা নিয়ে কার্যত দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন নেটিজেনরা। পটনার জলবন্দি রাস্তায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনলজির ছাত্রী অদিতি সিংহর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। সৌরভ অনুরাজ নামে এক ফটোগ্রাফার তাঁর ইনস্টাগ্রাম ও ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। 'বিপর্যয়ের মধ্যে জলপরী' এই শিরোনামে ছবি পোস্ট করা হয়েছে।
View this post on Instagram
 

Mermaid in disaster.!! Shot during the flood like situation in Patna Nikon D750 with 50mm 1.4 In frame - Aditi Singh Thank you @pk_ki_photography @ashish_skywalker for the help Bts videos coming soon on @meowwala . . . #meowstudio #sauravanuraj #portraitsofficial #shadesofdv #dynamicportraits #themysteryproject #patna #bihar #creative_portraits #portraitgames #portraits_mf #portraitpage #portraitvision #portraitmood #pursuitofportraits #theportraitsindia #gramslayers #framesforankit # #tripotocommunity #cntgiveitashot #othallofframe #outlooktraveller #instagram #yourshot_india #colorsofindia #colorsoflife #photographers_tr #india_clicks #everydayindia

A post shared by Meow Studio (Saurav Anuraj) (@sauravanuraj) on

গত শনিবার এই ছবি শেয়ার করে অনুরাজ বলেছেন, তাঁরা শুধু শহরের অবস্থা তুলে ধরতে চেয়েছেন। তিনি ফেসবুকে লেখেন, পটনার বর্তমান অবস্থা দেখানোর জন্যই এই ফটোশ্যুট করা হয়েছে। ভুল অর্থে এটাকে ধরবেন না। ইনস্টাগ্রামে এই ফটোশ্যুটের ছবিতে ১০ হাজার লাইক হয়েছে। সেইসঙ্গে এসেছে মিশ্র প্রতিক্রিয়াও। পটনার অবস্থা তুলে ধরার চেষ্টার জন্য কেউ কেউ অদিতি ও অনুরাজের প্রশংসা করেছেন। আবার কেউ কেউ নিজেদের সুবিধার জন্য বন্যা পরিস্থিতিতে রোমান্টিক রূপ দেওয়ার জন্য তাঁদের সমালোচনা করেছেন।

সেরা শিরোনাম

Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget