এক্সপ্লোর

পিএনবি প্রতারণা: নীরব ব্রিটেনেই, প্রত্যর্পণের তোড়জোড় সিবিআই-এর

নয়াদিল্লি: ‘পলাতক’ নীরব মোদি তাদের দেশেই রয়েছে বলে জানিয়েছে ব্রিটেন। এমনটাই দাবি করেছে সিবিআই। সময় নষ্ট না করে, সাড়ে দেশের বৃহত্তম ব্যাঙ্ক প্রতারণা মামলার মূল অভিযুক্তকে প্রত্যর্পণ করার তোড়জোড় শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সূত্রের খবর, ব্রিটিশ প্রশাসনের তরফে সেদেশে হিরে ব্যবসায়ী নীরব মোদির থাকার খবর সরকারিভাবে ঘোষণা করার পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দ্বারস্থ হয়েছে সিবিআই। পিএনবি-প্রতারণা মামলায় অন্যতম অভিযুক্ত নীরব মোদিকে দেশে ফেরাতে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে প্রত্যর্পণ অনুমতি চেয়েছে সিবিআই।

নিয়ম অনুযায়ী, সিবিআই-এর এই আর্জি বিদেশমন্ত্রকের কাছে পাঠাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক। কারণ, প্রত্যর্পণ বিষয়টি বিদেশমন্ত্রকের আওতাধীন। সূত্রের খবর, ‘পলাতক’ নীরবকে দেশে ফেরাতে শীঘ্রই ব্রিটিশ সরকারের কাছে অনুরোধ করবে বিদেশমন্ত্রক।

ইতিমধ্যে, ইন্টারপোলের জারি করা রেড কর্নার নোটিস (আরসিএন)-এর ভিত্তিতে নীরবকে আটক করতে ব্রিটিশ প্রশাসনকে অনুরোধও করেছে সিবিআই। এর আগে, কেন্দ্রীয় সংস্থার আর্জিতে সাড়া দিয়ে গত জুন মাসে নীরবের বিরুদ্ধে এই নোটিস জারি করে ইন্টারপোল।

কেন্দ্রীয় সূত্রের খবর, ব্রিটেন সহ ১৯২টি সদস্য দেশকে ইন্টারপোল নির্দেশ দেয়, নীরব মোদিকে দেখামাত্র যেন আটক করা হয়, যাতে তাঁকে ভারতে প্রত্যর্পণ করা যায়। প্রসঙ্গত, সাড়ে ১২ হাজার কোটি টাকা মূল্যের এই প্রতারণা মামলা খোলসা হওয়ার পরই দেশ ছেড়ে পালিয়ে যান নীরব মোদি। পাসপোর্ট প্রত্যাহার হওয়া সত্ত্বেও বিভিন্ন উপায়ে এদেশ-সেদেশ ঘুরে পৌঁছান ব্রিটেনে।

নীরব ছাড়াও এই বিপুল অঙ্কের ব্যাঙ্ক প্রতারণা মামলায় অভিযুক্তের তালিকায় নীরব ছাড়াও নাম রয়েছে তাঁর স্ত্রী মার্কিন নাগরিক অ্যামি মোদি, ভাই নিশাল মোদি—যিনি বেলজিয়ামের নাগরিক এবং মামা মেহুল চোকসি—যিনি এই কাণ্ডের পর দেশ ছেড়ে পালিয়ে অ্যান্টিগায় নাগরিকত্ব নিয়েছেন।

সেরা শিরোনাম

Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?

ভিডিও

Gyanesh Kumar Row |
Mamata Banerjee:
INDI Alliance | বিক্ষোভের মাঝে কংগ্রেস কর্মীদের মুখে গান্ধীজির 'প্রিয় গান'
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর। গোয়াতে ৭৫ বছর বয়সে প্রয়াত অভিনেতা
Congress Protest | সংবিধান নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টার থেকে গান্ধী মোড় পর্যন্ত পদযাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget