এক্সপ্লোর

যৌন হেনস্থার অভিযোগ, ইস্তফা কংগ্রেসের ছাত্র শাখার জাতীয় সভাপতির

নয়াদিল্লি: যৌন হেনস্থার অভিযোগের মুখে ইস্তফা কংগ্রেসের ছাত্র শাখা এনএসইউআইয়ের জাতীয় সভাপতি ফৈরোজ খানের। ফৈরোজ অভিযোগ অস্বীকার করলেও এর ফলে দলের ভাবমূর্তি নষ্ট হওয়ার কথা উল্লেখ করে সোমবার ইস্তফা দেন তিনি। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী তা গ্রহণ করেছেন। জম্মু ও কাশ্মীরের নেতা ফৈরোজ বলেছেন, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগে পার্টির ক্ষতি হচ্ছে বলে তিনি সরে গেলেন। ফৈরোজের নামে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন ছত্তিশগড়ের এক কংগ্রেস কর্মী। কংগ্রেস তা খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটিও গঠন করে। কমিটি সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বললেও এখনও রিপোর্ট পেশ করেনি। প্রথম জুনে ফৈরোজের বিরুদ্ধে অভিযোগ জানান মহিলা কংগ্রেস কর্মী। রাহুলের কাছে দাবি করেন, তাঁকে, তাঁর বোন ও আরও দলীয় মহিলা কর্মীদের ছাত্র সংগঠনে পদ পাইয়ে দেওয়ার বিনিময়ে যৌন হেনস্থা করেছেন ফৈরোজ। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা চাই। সেপ্টেম্বরে পার্লামেন্ট স্ট্রিট থানায় ফৈরোজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তিনি জানান, নিরাপত্তার অভাব বোধ করছেন, প্রাণভয়ে ভীত। দেশে চলতি মি টু আন্দোলনে একাধিক নামী-দামী লোকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের মধ্যেই ফৈরোজের নাম ওঠে। একাধিক প্রাক্তন মহিলা সহকর্মীর যৌন হেনস্থায় অভিযুক্ত বিদেশ প্র্রতিমন্ত্রী এম জে আকবরের ইস্তফা চাওয়ায় পাল্টা কংগ্রেসের ওপর চাপ তৈরি হয় ফৈরোজের বিরুদ্ধে ব্যবস্থার দাবিতে। কংগ্রেস সরব হয়েছে আকবরের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন নীরব, এই প্রশ্ন তুলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget