এক্সপ্লোর

'তৃপ্তি করে খেতেন চাল কুমড়োর তরকারি, ঝিঙে আলুপোস্ত' প্রণবের স্মৃতিচারণায় বীরসিংহ গ্রামের দম্পতি

গ্রামের নাম বীরসিংহ, বিদ্যাসাগরের জন্মস্থান। তাঁর নামানুসারেই ১৯৭১ সালে সেখানে শুরু হয় বীরসিংহ বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়। ৫ মাস সেখানেই শিক্ষকতা করেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়। বীরসিংহে একাধিকবার এসেছিলেন প্রণবও। রাজনীতির 'চাণক্য'-র প্রয়াণের পর সেই স্মৃতিই মনে পড়ে যাচ্ছে রাধানাথ চক্রবর্তী ও তার স্ত্রী রেখা চক্রবর্তীর।

বীরসিংহ: গ্রামের নাম বীরসিংহ, বিদ্যাসাগরের জন্মস্থান। তাঁর নামানুসারেই ১৯৭১ সালে সেখানে শুরু হয় বীরসিংহ বিদ্যাসাগর বালিকা বিদ্যালয়। ৫ মাস সেখানেই শিক্ষকতা করেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়। বীরসিংহে একাধিকবার এসেছিলেন প্রণবও। রাজনীতির 'চাণক্য'-র প্রয়াণের পর সেই স্মৃতিই মনে পড়ে যাচ্ছে রাধানাথ চক্রবর্তী ও তার স্ত্রী রেখা চক্রবর্তীর। পাঁচ মাস এই স্কুলে শিক্ষকতা করেন শুভ্রা মুখোপাধ্যায়। সেই সময়ে গ্রামেরই একটি মাটির দোতলা বাড়িতে ছেলেমেয়ে নিয়ে থাকতেন শুভ্রা। কয়েক দশক পেরিয়েছে। কিন্তু, স্মৃতির পলেস্তারা সরিয়ে আজও বাড়ির মালিক দম্পতি যেন স্পষ্ট দেখতে পান সে সব দিন। তাঁদের কথায়, 'একেবারে ঘরোয়া সম্পর্ক ছিল। প্রণববাবু যে কয়েকবার এসেছেন, তাঁর জীবনধারণ ছিল একেবারে সাধারণ। তৃপ্তি করে খেতেন চাল কুমড়োর তরকারি, ঝিঙে আলু পোস্ত। কখনও তাঁর ব্যবহারে মনে হয়নি তিনি একজন বড় মাপের রাজনৈতিক ব্যক্তিত্ব।' রেখাদেবী বলছেন, 'আমার মেয়ে হওয়ার সময় সমস্যা হয়।  তখন শুভ্রাদেবী হাসপাতালে নিয়ে যান। আমার সদ্যোজাত মেয়েকে স্নান করিয়ে স্কুলে যেতেন শুভ্রাদেবী।' ওই দম্পতি আরও জানান, রাষ্ট্রপতি হবার পর প্রণববাবু আর বীরসিংহে না এলেও, এসেছিলেন অভিজিৎ মুখোপাধ্যায়। তিনি এসে ছোটবেলার স্মৃতি রোমন্থন করে গিয়েছেন। বাড়ির মালিক রাধানাথ চক্রবর্তী কর্মসূত্রে তখন দুর্গাপুরে থাকতেন। মাঝে মাঝে আসতেন বাড়িতে। বার দুয়েক তাঁর প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়েছিল।  প্রাক্তন রাষ্ট্রপতির প্রয়াণের পর স্মৃতিকাতর তিনি। ২০১৫-য় মৃত্যু হয় প্রণব-পত্নী শুভ্রা মুখোপাধ্যায়ের। এবার চলে গেলেন প্রণব মুখোপাধ্যায়। তাঁদের প্রথম জীবনের স্মৃতি আঁকড়ে বীরসিংহ গ্রাম।

সেরা শিরোনাম

Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর

ভিডিও

Chandrima Bhattacharya:
GI Tagged Mecha Sandesh: মিষ্টির দুনিয়ায় বাঁকুড়ার নতুন গর্ব,GI স্বীকৃতি পেল বেলিয়াতোড়ের মেচা সন্দেশ
Tarapith Mandir: সরকার বদল হতেই তারাপীঠ মন্দিরে মা তারার দর্শনে এবার আসছে নয়া নিয়ম?
Chandrima Bhattacharya | মমতার হাত ছেড়ে ঋতব্রত তৃণমূল-এ চন্দ্রিমা ভট্টাচার্যও? | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্য়মন্ত্রীর জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget