এক্সপ্লোর

মুখের মত জবাব দেবে সেনা, পাকিস্তানের পরমাণু যুদ্ধের হুমকির জবাব রাজনাথের

কিছুদিন আগে পাক প্রধানমন্ত্রী ইমরান খান হুমকি দেন, এবার যদি ভারতের সঙ্গে তাঁদের যুদ্ধ হয় তবে তা পরমাণু যুদ্ধ হবে।

নয়াদিল্লি: পাক অধিকৃত কাশ্মীরে হানা দিয়ে কম করে চারটে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে সেনা। এতে বেশ কয়েকজন পাক সেনার প্রাণ গিয়েছে, হতাহত বহু জঙ্গি। পাকিস্তানের জনৈক মন্ত্রী হুমকি দিয়েছেন, ভারতের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবেন তাঁরা। জবাবে প্রতিরক্ষামন্ত্রী মন্তব্য করেছেন, কেউ যদি ভারতের ক্ষতি করার চেষ্টা করে, তবে সেনা তাকে উপযুক্ত জবাব দেবে। কিছুদিন আগে পাক প্রধানমন্ত্রী ইমরান খান হুমকি দেন, এবার যদি ভারতের সঙ্গে তাঁদের যুদ্ধ হয় তবে তা পরমাণু যুদ্ধ হবে। আর পাকিস্তানের রেল মন্ত্রী শেখ রসিদ এবার বলেছেন, এবার ভারতের বিরুদ্ধে ভয়ঙ্কর যুদ্ধ হবে, তাঁরা পরমাণু অস্ত্র ব্যবহার করবেন। এই সব হুমকিতে বিশেষ গুরুত্ব দিচ্ছে না দিল্লি। রাজনাথ আজ যোগ দেন দিল্লিতে নৌবাহিনীর কমান্ডার্স কনফারেন্সে। অনুষ্ঠানের পর সংবাদমাধ্যমকে তিনি এ ব্যাপারে বলেন, ভারত কখনও নিজে থেকে আক্রমণ করে না। কখনও কোনও দেশের এক ইঞ্চিও আমরা দখল করিনি। কিন্তু কেউ যদি আমাদের দিকে খারাপ দৃষ্টি দেয় তবে সেনা তার মুখের মত জবাব দিতে সক্ষম। রবিবার নিয়ন্ত্রণরেখার ওপর তঙ্গধার সেক্টরে পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘনের কড়া জবাব দেয় ভারতীয় সেনা। কামান দেগে পাক অধিকৃত কাশ্মীরের নীলম ঘাঁটিতে পাকিস্তানী ছাউনি, হেডকোয়ার্টার, পাকিস্তানে অস্ত্রশস্ত্র ও জঙ্গিদের বেশ কয়েকটি লঞ্চ প্যাড ধ্বংস করে দেয়। আজ পাক সেনা বিদেশি রাজনীতিকদের নীলম ঘাঁটির কিছু এলাকা ঘুরিয়ে দেখায়। উদ্দেশ্য ছিল, পাক অধিকৃত কাশ্মীরে যে কোনও জঙ্গি ঘাঁটি নেই তা প্রমাণ করার চেষ্টা। ভারতীয় হাই কমিশনারকেও আমন্ত্রণ করে চিঠি পাঠানো হয় কিন্তু তিনি সেই চিঠির জবাবও দেননি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

8th Pay Commission : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ভিডিও

BJP News:
TMC Shahid Diwas: ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন নিয়েও শুরু রাজনৈতিক টানাপোড়েন
Baruipur News: “ছেলেকে মারার সেই দৃশ্য, ভুলতে পারছি না”, বললেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মায়ের
BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
8th Pay Commission : ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
ন্যূনতম বেসিক পে হতে পারে ৭২,০০০ টাকা ? অষ্টম বেতন কমিশনে সবথেকে বেশি লাভবান হবেন সরকারি কর্মীরা
Cancer: কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
কর্কটরোগের কঠিন পর্যায়ে জনপ্রিয় অভিনেত্রী, এই প্রথম জানালেন প্রকাশ্যে ! কৃতজ্ঞতা অভিনেতা স্বামীকে
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Lionel Messi: লাল কার্ডের জন্য ২১ বছর আগে ছিলেন দলের বাইরে, ইংল্যান্ডের বিরুদ্ধে এই প্রথম খেলবেন মেসি, বললেন...
লাল কার্ডের জন্য ২১ বছর আগে সুযোগ মেলেনি, ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম খেলবেন মেসি! বললেন...
Best FD Bank : ৩ বছরের FD-তে কোথায় পাবেন বেশি সুদ ? ব্যাঙ্ক না NBFC
৩ বছরের FD-তে কোথায় পাবেন বেশি সুদ ? ব্যাঙ্ক না NBFC
Mobile Recharge Plan : আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
Embed widget