এক্সপ্লোর
শারীরিক পরীক্ষার জন্য কাল আমেরিকা যাচ্ছেন পর্রীকর

ফাইল ছবি
পানাজি: শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য আগামীকাল মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকর। তাঁর দেশে ফেরার কথা এ মাসের ১৭ তারিখ। গোয়া সরকারের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীর দফতরের এক আধিকারিক জানিয়েছেন, আজ রাতেই মুম্বই যাচ্ছেন পর্রীকর। সেখান থেকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান ধরবেন। বেশ কিছুদিন ধরেই অগ্ন্যাশয়ের রোগে ভুগছেন গোয়ার মুখ্যমন্ত্রী। চিকিৎসার জন্য এ বছরের ৭ মার্চ তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যান। ১৪ জুন দেশে ফেরেন তিনি। ফের তাঁকে মার্কিন যুক্তরাষ্ট্রে যেতে হচ্ছে।
Before You Go
India-Nepal Meeting: প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
অটো





















