এক্সপ্লোর

জাত তুলে ‘খোঁটা’! তফসিলি উপজাতিভুক্ত জুনিয়রের আত্মহত্যায় গ্রেফতার তিন সিনিয়র মহিলা ডাক্তার

গতকাল পায়েলের অভিভাবকরা মুম্বইয়ের ওই হাসপাতালের বাইরে তিন সিনিয়র ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ দেখান। প্রতিবাদে যোগ দেয় বঞ্চিত বহুজন আঘাদি, আরও নানা দলিত ও আদিবাসী-উপজাতি সংগঠন। পায়েলের মা জানতে চান, তাঁর মেয়ের মতো উচ্চশিক্ষার অধিকারী হতে আসা মেয়েদের নিরাপত্তার দায়িত্ব কি সরকার নেবে।

মুম্বই: জাত তুলে খোঁটা দেওয়ার জেরে জুনিয়র সহকর্মীর আত্মহত্যার ঘটনায় গতকালের পর এখানকার এক সরকারি হাসপাতালের আরও ২ ডাক্তার গ্রেফতার হলেন আজ। পুলিশ বুধবার জানিয়েছে, সব মিলিয়ে ধৃত তিনজনই মহিলা। গতকাল প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার হন ভক্তি মেহেরে। আজ ভোরে গ্রেফতার করা হয় হেমা আহুজা ও অঙ্কিতা খান্ডেলওয়াল নামে বাকি দুজনকে। ডিসিপি (জোন থ্রি) অবিনাশ কুমার বলেন, পুণে ও মুম্বই থেকে তাঁদের গ্রেফতার করা হয়। তাঁদের আজই পরে আদালতে তোলা হবে। তিনজনকে মুম্বইয়ের বি ওয়াই এল নায়ার হাসপাতালে তাঁদের ২৬ বছর বয়সি জুনিয়র সহকর্মী পায়েল তাডভি আত্মহত্যা মামলায় অভিযুক্ত করা হয়েছে। গত বুধবার পায়েল নিজের হস্টেলের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তফসিলি উপজাতিভুক্ত বলে ওই ডাক্তাররা পায়েলের জাত তুলে কটাক্ষ, বিদ্রূপ ও র‌্যাগিং করেছেন বলে দাবি তাঁর পরিবারের। তাঁদের তফসিলি জাতি ও উপজাতি (দমনপীড়ন রোধ) আইন, -দমন আইন, তথ্য ও প্রযুক্তি আইনের নানা ধারা ও ভারতীয় দণ্ডবিধির ৩০৬ (আত্মহত্যায় প্ররোচনা) আইনে অভিযুক্ত করা হয়েছে। তিনজনই মঙ্গলবার এখানকার দায়রা আদালতে আগাম জামিনের আবেদন জানান। তাঁরা এ ঘটনায় ‘ন্যয় বিচার’ চেয়েছেন। মহারাষ্ট্র অ্যাসোসিয়েশন অব রেসিডেন্ট ডক্টর্স-কে চিঠি লিখে বলেছেন, কলেজ এ ব্যাপারে নিরপেক্ষ, সঠিক তদন্ত করে তাঁদের ‘ন্যয় বিচার’ দিক। অ্যাসোসিয়েশন ইতিমধ্যে তাঁদের সাসপেন্ড করেছে। গতকাল পায়েলের অভিভাবকরা মুম্বইয়ের ওই হাসপাতালের বাইরে তিন সিনিয়র ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ দেখান। প্রতিবাদে যোগ দেয় বঞ্চিত বহুজন আঘাদি, আরও নানা দলিত ও আদিবাসী-উপজাতি সংগঠন। পায়েলের মা জানতে চান, তাঁর মেয়ের মতো উচ্চশিক্ষার অধিকারী হতে আসা মেয়েদের নিরাপত্তার দায়িত্ব কি সরকার নেবে। তিনি বলেন, পায়েল বলত, কী ধরনের অপমান-নিগ্রহ সয়েছে। তুচ্ছ কারণে রোগীদের সামনেই ওর মুখের ওপর ফাইল ছুঁড়ে মারত ওরা। কিন্তু নির্যাতন সত্ত্বেও ও সিনিয়রদের নামে লিখিত অভিযোগ জানাতে বারণ করত ওদের কেরিয়ারে খারাপ প্রভাব পড়তে পারে বলে। পায়েলের ক্ষুব্ধ মা বলেন, তাঁদের সম্প্রদায় থেকে প্রথম এমডি হতে পারত তাঁর মেয়ে। পায়েলের ডাক্তার-স্বামীর সন্দেহ, পায়েলকে ওই তিন মহিলা ডাক্তাররা খুন করেও থাকতে পারেন। রাজ্য মহিলা কমিশন এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিস দিয়েছে, মু্ম্বইয়ের পুলিশ কমিশনারকেও চিঠি লিখে বিস্তারিত তদন্ত চেয়েছে। মুম্বই কংগ্রেসের দাবি, অভিযুক্ত তিন ডাক্তারেরই ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হোক। তাডভির আত্মহত্যা দুর্ভাগ্যজনক, গুরুতর ব্যাপার বলেছে তারা।

সেরা শিরোনাম

Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর

ভিডিও

Bridge Collapsed News : মাথাভাঙায় সার বোঝাই লরি উঠতেই ভেঙে পড়ল ব্রিজ! | ABP Ananda
Howrah News : জমির দখল ঘিরে হাওড়ার পাঁচলায় ব্যাপক বোমাবাজি | ABP Ananda
Sujan Chakraborty : 'মোদি-অমিত শাহর প্রাণভোমরা জ্ঞানেশ কুমারের মধ্যে', বললেন বাম নেতা সুজন চক্রবর্তী
Amit Shah : 'শিখ বিরোধী হিংসার ক্ষতে নুনের ছিটে দিতেই আজ দিল্লিতে প্রতিবাদ', রাহুলকে আক্রমণ শাহের
Neha Bora News: 'BJP-RSS এর জায়গা ডাস্টবিনে হবে', রামলীলা ময়দান থেকে হুঙ্কার নেহা বোরার | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
Cyclone Murasu: ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
ঘূর্ণিঝড় 'মুরাসু'-র শক্তি বাড়ছে, ২ নভেম্বর উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা! বাংলায় কী প্রভাব?
Rahul Gandhi in Chalo Dilli Protest: ২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
২০২৪-এর নির্বাচন, চুরির নির্বাচন..., আমি বলছি না, নির্বাচন কমিশনই বলছে: রাহুল গান্ধী
IND vs NZ: 'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
'ভয়ের কোনও জায়গাই নেই', কিউয়িদের বিরুদ্ধে শেষ দুই টি-২০ হারলেও, খেলার ধরন বদলাতে নারাজ কোচ গম্ভীর
North 24 Parganas News: ২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
২০১২ থেকে মহিলাকে লাগাতার ধর্ষণ, অভিযুক্ত তৃণমূলের প্রভাবশালী নেতা ও কাউন্সিলর-পুত্র
IND A vs NZ A Day 2: নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
নিউজ়িল্যান্ড এ দলের বিরুদ্ধে জুড়েল-আকাশের দুরন্ত লড়াই, মাঠে স্কুটারে চেপে অনুপ্রবেশ!
Malda News: ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
ধর্মান্তরণের চেষ্টার অভিযোগ মালদায়, হামলা-ভাঙচুরের অভিযোগ, প্রতিবাদে বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ঘটনাস্থলে পুলিশ
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
Embed widget