এক্সপ্লোর

পেহলু খানের বিরুদ্ধে গরু পাচার মামলা খারিজ রাজস্থান হাইকোর্টে

পেহলু ও তাঁর দুই ছেলে ইরশাদ ও আরিফ জয়পুরের সপ্তাহের বাজার থেকে গরু কিনে গাড়িতে চাপিয়ে হরিয়ানার নুহতে নিজেদের গ্রামে নিয়ে যাচ্ছিলেন। তাঁরা কেটে ফেলার জন্য ওই গরু পাচার করছেন, অভিযোগে রাস্তায় একদল স্বঘোষিত গোরক্ষক তাঁদের ঘিরে ধরে মারধর করে বলে অভিযোগ। মারাত্মক জখম ৫৫ বছরের পেহলু দুদিন বাদে হাসপাতালে মারা যান।

নয়াদিল্লি: পেহলু খানের বিরুদ্ধে গরু পাচার মামলা খারিজ করল রাজস্থান হাইকোর্ট। ২০১৭ সালে একদল উত্তেজিত লোকের হাতে মার খেয়ে মারা গিয়েছিলেন পেহলু। গণপিটুনিতে মৃত্যুর ইস্যুতে এ ঘটনার পর দেশজুড়ে চাঞ্চল্য ছড়ায়। পেহলু ও তাঁর দুই ছেলে ইরশাদ ও আরিফ জয়পুরের সপ্তাহের বাজার থেকে গরু কিনে গাড়িতে চাপিয়ে হরিয়ানার নুহতে নিজেদের গ্রামে নিয়ে যাচ্ছিলেন। তাঁরা কেটে ফেলার জন্য ওই গরু পাচার করছেন, অভিযোগে রাস্তায় একদল স্বঘোষিত গোরক্ষক তাঁদের ঘিরে ধরে মারধর করে বলে অভিযোগ। মারাত্মক জখম ৫৫ বছরের পেহলু দুদিন বাদে হাসপাতালে মারা যান। হত্যার জন্য বেআইনি ভাবে গরু পাচারের অভিযোগে পেহলু ও বাকিদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। কিন্তু রাজস্থান হাইকোর্ট আজ জানাল, মামলা সংক্রান্ত নথিপত্র থেকে স্পষ্ট, মেরে ফেলার জন্য নয়, ডেয়ারি ব্যবসার জন্য বাজার থেকে ওই গরু কিনেছিলেন। ওঁরা নিধনের জন্য গরুগুলি পাচার করছিলেন, তার কোনও প্রমাণ নেই। পেহলুকে পিটিয়ে মারার ঘটনায় সন্দেহের অবকাশ থাকার যুক্তি দেখিয়ে ৬ অভিযুক্তের সকলকেই গত ১৪ আগস্ট মামলা থেকে নির্দোষ বলে ছাড় দেয় আলওয়ারের এক আদালত। তবে ওদের রেহাই দেওয়ার বিরুদ্ধে হাইকোর্টে আবেদন জানায় রাজস্থান সরকার। পেহলুর আইনজীবী কপিল গুপ্তা বলেন, বিচারপতি পঙ্কজ ভান্ডারির এক সদস্যের বেঞ্চ গোপাচারের অভিযোগে দায়ের হওয়া এফআইআর ও চার্জশিট বাতিলের নির্দেশ দিয়েছে। বিচারপতি এফআইআর ও চার্জশিট পেশ হওয়াকে ‘আইনি প্রক্রিয়ার অপব্যবহার’ বলে অভিমত জানিয়েছেন বলে জানান গুপ্তা। তিনি আরও জানান, পহেলুদের কাছে স্থানীয় পশু কেনাবেচার বাজারের রিসিপ্টও ছিল যাতে পরিষ্কার, ডেয়ারিতে লালনপালনের জন্যই গরুগুলি কেনা হয়। পেহলু, তাঁর দুই ছেলেকে অভিযুক্ত করা হয়েছিল নিধনের জন্য গোপাচার সংক্রান্ত রাজস্থান বোভাইন অ্যানিম্যাল আইনে। গুপ্তা বলেছেন, আদালত বলেছে, মেডিকেল বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওদেরগুলো দুধেল গরু ছিল, বাছুরগুলো এক, দু বছরের। ফলে এটা বলা যায় না যে, মেরে ফেলার জন্য ওদের নিয়ে যাওয়া হচ্ছিল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget