এক্সপ্লোর

ধারের ফর্দ নিয়ে তিনদিন পর ঘরে ফিরল আদরের পোষ্য!

মন সময়ে সকলকে চমকে দিয়ে তিনি বেল দিলেন! ফিরে এসেছে আদরের পোষ্য। সক্কলে আহ্লাদে আটখানা। দুলকি চালে সে ঢুকে পড়ল বাড়ির মধ্যে। কিন্তু বাড়ির লোকেদের ততক্ষণে চক্ষু চড়কগাছ। গলায় ঝুলছে দেনার নোটিস!

কলকাতা: খোজঁ, খোজঁ, খোঁজ। একেবারে হন্যে হয়ে খোঁজা। তন্ন তন্ন করে খোঁজা। তিন দিন, তিন রাত নাওয়া খাওয়ার জো নেই। কী করে থাকবে! বাড়ির আদরের পোষ্যটি যে মিসিং! ফলে তাকে ঘিরে যাবতীয় আলোচনা, চর্চা। কোথায় দেখা যেতে পারে? কোথায় গেল? কেউ কি তুলে নিয়ে গেল? এখনও কেন ফিরছে না। জল্পনার যেন শেষ নেই। পাড়া-প্রতিবেশীকে পই পই করে জিজ্ঞেস করেও হদিশ পাওয়া গেল না তিন দিনে। এত কিছুর পরেও পোষ্যের খোঁজ না মেলায় বাড়ির সকলের বেজায় মন খারাপ। এমন সময়ে সকলকে চমকে দিয়ে তিনি বেল দিলেন! ফিরে এসেছে আদরের পোষ্য। সক্কলে আহ্লাদে আটখানা। দুলকি চালে সে ঢুকে পড়ল বাড়ির মধ্যে। কিন্তু বাড়ির লোকেদের ততক্ষণে চক্ষু চড়কগাছ। গলায় ঝুলছে দেনার নোটিস! ঠাহর করে পড়তেই গোটা বিষয়টি জলের মতো স্পষ্ট হয়ে গেল। নোটিসে লেখা রয়েছে, তোমার বিড়ালটা জুল জুল করে আমার দোকানের ম্যাকরেলগুলির দিকে তাকিয়ে ছিল। তিনটে দিয়েছি ওকে। আন্টি মে ২ নম্বর গলি। চিরকুটে রয়েছে আন্টির মের ফোন নম্বর। পাশে আবার ইমোজি।
তাইল্যান্ডের এই ঘটনার কথা আবার ফলাও করে বেরিয়েছে একটি খবরের ওয়েবসাইটে। আদরের পোষ্যের ফেসবুক পোস্টের ছবিও সামনে এসেছে। বিড়ালটির মুখ দেখে অবশ্য অনুতপ্ত বলে মোটেই মনে হচ্ছে না। নিজের রাশভারী মেজাজ নিয়ে ঘোরাফেরা করছে সে। নেটিজেনরা আবার তাকে নিয়ে দ্বিধাবিভক্ত। কমেন্ট সেকশনে চোখ রাখলেই টের পাবেন আদরের পোষ্য নিয়ে চর্চার বহর। কেউ লিখেছেন, হিলারিয়াস! আপনার বিড়াল নিরাপদে বাড়ি ফিরে এসেছে এটাই অনেক। এক নেটিজেনের মন্তব্য ওমা, কি মিষ্টি...ওকে অনেক ভালোবাসা। সোশ্যাল মিডিয়ায় কেউ আবার লিখেছেন খুব কিউট বিড়াল, আমি দেখতে চাই ও কীভাবে মাছ পায়। এখানেই শেষ নয়, কেউ আবার ম্যাকরেলের দাম মিটিয়ে বিড়ালকে দেনা-মুক্ত করতে চেয়েছেন। যাকে নিয়ে এত তোলপাড়, সোশ্যাল মিডিয়ায় কমেন্টের ঝড় সে কিন্তু এ সব নিয়ে মাথাই ঘামাচ্ছে না! সত্যিই তো বিড়াল হয়ে কি ম্যাকরেলের দিকে জুল জুল করে না তাকিয়ে পারা যায়! তাঁর জন্য মালিকের গাঁটের কড়ি গেলই না হয়!

সেরা শিরোনাম

TMC Supports BJP: তৃণমূল জমানায় সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি, অবশেষে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত তৈরি করল শাসকদল
তৃণমূল জমানায় সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি, অবশেষে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত তৈরি করল শাসকদল
Nepal Flash Flood: খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
Astro: প্রেম, বিবাহ থেকে কর্মজীবন ও ব্যবসা, জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি ? জানতে পড়ুন আজকের রাশিফল
প্রেম, বিবাহ থেকে কর্মজীবন ও ব্যবসা, জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি ? জানতে পড়ুন আজকের রাশিফল
Water Crisis: ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?

ভিডিও

Nepal Flood: নেপালে হড়পা বান, কৈলাসের পথে ৪০০ তীর্থযাত্রীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন
ABVP Protest : যাদবপুরকাণ্ডের প্রতিবাদে ফের পথে ABVP। 8B মোড়ে প্রতিবাদ কর্মসূচি
BJP CPIM Clash News : উত্তপ্ত আগরপাড়া, বিজেপি এবং সিপিএমের মধ্যে সংঘর্ষ | ABP Ananda Live
Nepal Flood News : ভূমিকম্পে বাঁধ ভেঙে বিপর্যয়। সুনামির মতো নেমে এল জল-কাদামাটির স্রোত!
Sukanta Majumdar:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC Supports BJP: তৃণমূল জমানায় সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি, অবশেষে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত তৈরি করল শাসকদল
তৃণমূল জমানায় সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি, অবশেষে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত তৈরি করল শাসকদল
Nepal Flash Flood: খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
Astro: প্রেম, বিবাহ থেকে কর্মজীবন ও ব্যবসা, জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি ? জানতে পড়ুন আজকের রাশিফল
প্রেম, বিবাহ থেকে কর্মজীবন ও ব্যবসা, জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি ? জানতে পড়ুন আজকের রাশিফল
Water Crisis: ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Highest FD Rates :  এই ৬ ব্যাঙ্ক দিচ্ছে ৮ শতাংশের বেশি সুদ, সর্বোচ্চ কত পাবেন জানেন ?
এই ৬ ব্যাঙ্ক দিচ্ছে ৮ শতাংশের বেশি সুদ, সর্বোচ্চ কত পাবেন জানেন ?
Free Mobile Recharge : রাখিতে এক বছরের ফ্রি মোবাইল রিচার্জ পাবেন মহিলারা ! প্রধানমন্ত্রী মোদি করেছেন এই বড় ঘোষণা ?
রাখিতে এক বছরের ফ্রি মোবাইল রিচার্জ পাবেন মহিলারা ! প্রধানমন্ত্রী মোদি করেছেন এই বড় ঘোষণা ?
Price Hike : হু হু করে দাম বাড়ছে খাদ্যপণ্য সহ সবকিছুর ! বড় সতর্কতা জারি RBI-এর, কেন এই হাল ? কী ঘটতে চলেছে ?
হু হু করে দাম বাড়ছে খাদ্যপণ্য সহ সবকিছুর ! বড় সতর্কতা জারি RBI-এর, কেন এই হাল ? কী ঘটতে চলেছে ?
Education System: সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
Embed widget