এক্সপ্লোর

বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি হলেন মুকুল, কেন্দ্রীয় সম্পাদক অনুপম, পদ হারিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে ক্ষোভপ্রকাশ রাহুল সিনহার

২০২১-এ রাজ্য বিধানসভা নির্বাচনের আগে মুকুল ও অনুপমকে দলের কেন্দ্রীয় নেতৃত্বে সামিল করার পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

কলকাতা: বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বে পদাধিকারীদের তালিকায় পশ্চিমবঙ্গ থেকে ঠাঁই পেলেন মুকুল রায় সহ দলের তিন নেতা। দলের জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন মুকুল। তাঁকে এবার বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির দায়িত্ব দেওয়া হল। যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়াই করেছিলেন অনুপম হাজরা। এর আগে তিনি ছিলেন তৃণমূলের লোকসভা সদস্য। তাঁকেও অন্যতম জাতীয় সম্পাদক  করা হল। রাজ্যে দলের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা রাহুল সিনহার জায়গায় অনুপমকে কেন্দ্রীয় সম্পাদক করা হল। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তাকে দলের জাতীয় মুখপাত্র করা হয়েছে। ২০২১-এ রাজ্য বিধানসভা নির্বাচনের আগে মুকুল ও অনুপমকে দলের কেন্দ্রীয় নেতৃত্বে সামিল করার পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। তাঁরা দুজনেই তৃণমূল থেকে বিজেপিতে এসেছিলেন। এদিকে, পদ হারিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন রাহুল সিনহা। সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে  বিবৃতিতে তিনি বলেন, ‘৪০ বছর বিজেপির সেবা ও দলের একজন সৈনিক হিসেবে কাজ করে এসেছি। জন্মলগ্ন থেকে বিজেপির সেবা করবার পুরস্কার এটাই যে— তৃণমূল কংগ্রেসের নেতা আসছেন, তাই আমাকে সরতে হবে। এর চেয়ে বড় দুর্ভাগ্যের কিছু আর হতে পারে না। পার্টি যে পুরস্কার দিল সেই পুরস্কারের পক্ষে বিপক্ষে কিছু বলতে চাই না।’ একইসঙ্গে তিনি জানিয়েছেন, ‘আমি যা বলার দশ-বারো দিনের মধ্যে বলব এবং আমার ভবিষ্যৎ কর্মপন্থা ঠিক করব।’ রাহুলের এই মন্তব্য তাঁর পরবর্তী পদক্ষেপ নিয়ে জল্পনা তৈরি করেছে। রাহুল সম্পর্কে অনুপম বলেছেন, ‘ওঁর হয়তো অভিমান হয়েছে। তবে দলের সিদ্ধান্ত নিয়ে কিছু বলেননি। আমি বাড়িতে গিয়ে কথা বলব।’ অন্যদিকে, মুকুল বলেছেন, ‘দলের সর্বভারতীয় সভাপতি রাহুল সিনহার কাছে কৃতজ্ঞ। রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে আগামী বছরের বিধানসভা নির্বাচনে লড়াই করব। নির্বাচনে দল অবশ্যই ভাল ফল করবে।’ ২০১৯-এর লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির সাফল্যের পরও গুরুত্বপূর্ণ পদ জোটেনি মুকুলের। তাঁর অসন্তোষ প্রশমিত করতেই কি গুরুত্ব বাড়ানো হল মুকুলের? তিনি বলেছেন, ‘ভারতবর্ষের সবচেয়ে বড় দলে আমার নাম ঘোষণা করা হয়েছে। আমাদের সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ। আমার ওপর আস্থা রেখেছেন। তার জন্য ধন্যবাদ।’ মুকুলকে অভিনন্দন জানিয়ে বাবুল সুপ্রিয় ট্যুইটে লিখেছেন, ‘মুকুল রায়ের অভিজ্ঞতা ও রাজনৈতিক দক্ষতা একসময় তৃণমূল দল গঠনে সাহায্য করেছিল। এখন তা বাংলা থেকে তৃণমূলকে উত্‍খাত করতে কাজে লাগবে। ’ নতুন টিমকে শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন নরেন্দ্র মোদি। তিনি লিখেছেন, ‘দেশের মানুষকে সেবা করার দলের যে ঐতিহ্য, আশা করি তা আরও এগিয়ে নিয়ে যাবেন তাঁরা।’ বিজেপির সাংগঠনিক রদবদলের পর মন্ত্রিসভার রদবদলও কি আসন্ন? ক্রমেই বাড়ছে এই জল্পনা।

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি

ভিডিও

Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া
Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget