এক্সপ্লোর

কাশ্মীরে আপনার হস্তক্ষেপ চাই না, ট্রাম্পকে বলে দিয়েছেন মোদি, মহারাষ্ট্রে জনসভায় অমিত শাহ

কাশ্মীরের ভারতে মিশে যাওয়ার পথে ৩৭০ অনুচ্ছেদই সবচেয়ে বড় বাধা বলে উল্লেখ করেন তিনি, নরেন্দ্র মোদি বাদে আর কোনও প্রধানমন্ত্রীর তা বাতিলের সাহস হয়নি বলেও দাবি করেন অমিত। আরও বলেন, কংগ্রেসের গুলাম নবি আজাদ সংসদে ৩৭০ ধারা বাতিল হলে কাশ্মীরে রক্তগঙ্গা বইবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু আমি আপনাদের জানাতে চাই, ৩৭০ প্রত্যাহারের পর এক ফোঁটা রক্তপাতও সেখানে হয়নি।

বুলধানা (মহারাষ্ট্র): কাশ্মীর আমাদের ঘরোয়া ব্যাপার। তাঁর এ নিয়ে হস্তক্ষেপের প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এটা বলে দিয়েছেন। মহারাষ্ট্রের বুলধানায় নির্বাচনী জনসভায় খোলসা করলেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কাশ্মীরে কোনও ধরনের হস্তক্ষেপই সহ্য করা হবে না, বহু বছর ধরে এটাই আমাদের ধারাবাহিক অবস্থান। কোনও দেশ, মার্কিন প্রেসিডেন্ট বা অন্য যে কেউ কাশ্মীর নিয়ে কিছু বলতে চাইলেই আমরা বলেছি, এটা আমাদের অভ্যন্তরীণ ইস্যু। প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টকে বলে এসেছেন, কাশ্মীর আমাদের নিজেদের ব্যাপার, আপনার হস্তক্ষেপের দরকার নেই। প্রসঙ্গত, সম্প্রতি ট্রাম্প কাশ্মীর নিয়ে ভারত, পাকিস্তানের মধ্যে সালিসির প্রস্তাব দিয়েছেন। তিনদিনের রাষ্ট্রপুঞ্জের সাধারণ অধিবেশন শেষে সাংবাদিক বৈঠকে তিনি বলেছিলেন, সালিসি বা মধ্যস্থতা, যেভাবেই হোক, যা পারি, করব, এই অফার দিয়েছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি সভাপতি ভাষণে আরও বলেন, কংগ্রেস, এনসিপি জম্মু ও কাশ্মীরে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের বিরোধিতা করেছে এবং মহারাষ্ট্র নির্বাচনে ভোটারদের অবশ্যই কাশ্মীর প্রশ্নে ওদের অবস্থানের ব্যাপারে প্রশ্ন করা উচিত। দুই বিরোধী দলকে আক্রমণ করে তিনি বলেন, বিজেপির কাছে সবসময় অগ্রাধিকার পায় দেশ। আমরা আদর্শ-ভিত্তিক দল, কংগ্রেস-এনসিপির মতো পরিবারকেন্দ্রিক দল নই, যারা ভোটব্যাঙ্কের রাজনীতি করে। কাশ্মীরের ভারতে মিশে যাওয়ার পথে ৩৭০ অনুচ্ছেদই সবচেয়ে বড় বাধা বলে উল্লেখ করেন তিনি, নরেন্দ্র মোদি বাদে আর কোনও প্রধানমন্ত্রীর তা বাতিলের সাহস হয়নি বলেও দাবি করেন অমিত। আরও বলেন, কংগ্রেসের গুলাম নবি আজাদ সংসদে ৩৭০ ধারা বাতিল হলে কাশ্মীরে রক্তগঙ্গা বইবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন। কিন্তু আমি আপনাদের জানাতে চাই, ৩৭০ প্রত্যাহারের পর এক ফোঁটা রক্তপাতও সেখানে হয়নি। গত ৫ আগস্ট মোদি সরকার ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার ও তাকে দুটি কেন্দ্রশাসিত এলাকায় ভেঙে দুটুকরো করার সিদ্ধান্ত নেয়। প্রসঙ্গত, মহারাষ্ট্রে ভোটগ্রহণ ২১ অক্টোবর। বিজেপি লড়ছে শিবসেনাকে সঙ্গে নিয়ে। কংগ্রেসের সঙ্গী এনসিপি।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget