এক্সপ্লোর

জেএনইউ পড়ুয়াদের সংসদ ভবন অভিযান কর্মসূচিতে অশান্তি, লাঠিচালনার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, মাথা ফাটল কয়েকজনের, ধৃত বহু

সোমবার সংসদের শীতকালীন অধিবেশন সূচনার দিনই পড়ুয়াদের এই অভিযানের উদ্দেশ্য ছিল হস্টেল ফি বৃদ্ধির ইস্যু সহ নানা দাবির প্রতি জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করা। গত তিন সপ্তাহ ধরে পড়ুয়াদের প্রতিবাদ-বিক্ষোভ ক্যাম্পাস চত্বরেই সীমাবদ্ধ ছিল। আজ দাবিদাওয়া লেখা প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে রাজপথে মিছিল করে তারা। সরকার বর্ধিত ফি না তোলা পর্যন্ত প্রতিবাদ, আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছে পড়ুয়ারা।

নয়াদিল্লি: জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) পড়ুয়াদের সংসদ ভবন অভিযান কর্মসূচি ঘিরে উত্তপ্ত নয়াদিল্লি। হস্টেল ফি বৃদ্ধি পুরোপুরি প্রত্যাহারের দাবিতে পড়ুয়াদের শান্তিপূর্ণ মিছিল থামাতে পুলিশ ব্যাপক বলপ্রয়োগ করেছে বলে অভিযোগ জেএনইউ ছাত্র সংসদের। পুলিশের লাঠির ঘায়ে কয়েকজন পড়ুয়ার মাথা ফেটেছে বলেও দাবি। টিভি চ্যানেলে সম্প্রচারিত দৃশ্যে তাঁদের মাথা ফেটে রক্ত ঝরতে দেখা গিয়েছে। এদিন টানটান উত্তেজনা ছিল পড়ুয়াদের কর্মসূচি ঘিরে। সূত্রের দাবি, দিল্লি পুলিশ ছাত্রছাত্রীদের আইন হাতে তুলে না নিতে, শান্তি বজায় রাখার আবেদন জানায়। মিছিল চলাকালে পদস্থ পুলিশকর্তাদের তাঁদের মিছিলের পরিবর্তে আলাপ-আলোচনার মাধ্যমে দাবি মিটিয়ে নেওয়ার পরামর্শ দিতে দেখা যায়। তবে পড়ুয়ারা মিছিলের কর্মসূচিতে অনড় থাকায় অনেককেই আটক করে পুলিশ। সংসদ ভবনের দিকে এগনোর আগেই হয় ব্যাপক ধরপাকড়। পড়ুয়াদের দাবি, সবাইকে ছেড়ে দিতে হবে, উপাচার্য্য এম জগদীশ কুমার ইস্তফা দিন। হস্টেল ফি সম্পূর্ণ প্রত্যাহারের দাবির পুনরাবৃত্তি করে তারা আরও বলেছে, যে হস্টেল ম্যানুয়াল চালুর পরিকল্পনা করা হয়েছে, তাও তুলে নিতে হবে। পুলিশের বিরুদ্ধে লাঠি চালানোর অভিযোগ উঠেছে। সোমবার সংসদের শীতকালীন অধিবেশন সূচনার দিনই পড়ুয়াদের এই অভিযানের উদ্দেশ্য ছিল হস্টেল ফি বৃদ্ধির ইস্যু সহ নানা দাবির প্রতি জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করা। গত তিন সপ্তাহ ধরে পড়ুয়াদের প্রতিবাদ-বিক্ষোভ ক্যাম্পাস চত্বরেই সীমাবদ্ধ ছিল। আজ দাবিদাওয়া লেখা প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে রাজপথে মিছিল করে তারা। সরকার বর্ধিত ফি না তোলা পর্যন্ত প্রতিবাদ, আন্দোলন চালিয়ে যাওয়ার কথা বলেছে পড়ুয়ারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget