এক্সপ্লোর

জেলায় জেলায় শুভেন্দুর নামে "আমরা দাদার অনুগামী" পোস্টার ঘিরে বিতর্ক, শুরু রাজনৈতিক তরজা

অধীর চৌধুরীর খোঁচা, 'বাংলায় দিদি আজ যে জায়াগায় পৌঁছেছেন, তার নেপথ্যে রয়েছে সিঙ্গুর-নন্দীগ্রাম ফ্যাক্টর। আর নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী ও তাঁর পরিবারের অবদান সবচেয়ে বেশি...'

কলকাতা: ফের তিন জেলায় শুভেন্দু অধিকারীর সমর্থনে পোস্টার। যা ঘিরে শুরু রাজনৈতিক তরজা।

এদিন সকালে ইংরেজবাজারের একাধিক এলাকায় শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে "আমরা দাদার অনুগামী" লেখা পোস্টার দেখা যায়। প্রচারক হিসেবে পোস্টারে নাম রয়েছে প্রাক্তন যুব তৃণমূল নেতার।

ওই নেতার দাবি, রাজনৈতিক কারণে নয়, শুভেন্দু অধিকারীকে সম্মান জানাতেই এই পোস্টার। অন্যদিকে, জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, শাসকদলকে হেয় করতেই এই চক্রান্ত বিজেপির।

গেরুয়া শিবিরের পাল্টা দাবি, তৃণমূলের প্রতিষ্ঠাতা সদস্যদের অনেককেই গুরুত্বহীন করে দেওয়া হয়েছে। তাদের পিছনে জন সমর্থন থাকায় এধরনের পোস্টার।

শুভেন্দু অধিকারীর নামে পোস্টার টাঙানো হয়েছে দুর্গাপুরের বিভিন্ন এলাকাতেও। সেখানে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

পাশাপাশি, নদিয়ায় কৃষ্ণনগরের পর এবার চাকদায় শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে আমরা দাদার অনুগামী লেখা পোস্টার টাঙানো হয়েছে।

পোস্টার-বিতর্ক নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক বাক্য-বিনিময়। তৃণমূলের দাবি, দলে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে বিজেপি। গেরুয়া শিবিরের পাল্টা কটাক্ষ, ডুবন্ত জাহাজ ছাড়ার চেষ্টা চলছে।

মুখ খুলেছেন তৃণমূল বিধায়ক তথা পূর্ব মেদিনীপুর তৃণমূল কার্যকরী সভাপতি অখিল গিরি বলেন, ব্যানারে মুখ্যমন্ত্রীর ও দলীয় পতাকার ছবি অবশ্যই লাগাতে হবে। তা যদি না থাকে, তা দলের কর্মসূচি হিসেবে গণ্য হবে না। তাঁর মতে, মুখ্যমন্ত্রীর ছবি ছাড়া পোস্টার ছাপা ও টাঙানো উচিত নয়। তাঁর মতে, দলীয় কর্মীদের উচিত নয় এধরেনর কর্মসূচিতে যোগ দেওয়া। তিনি যোগ করেন, নেতা হোক বা মন্ত্রী-- মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পোস্টারে দিতে হবেই।

প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানের নেপথ্যে শুভেন্দু অধিকারীর ভূমিকা অগ্রাহ্য করা যায় না। তিনি বলেন, বাংলায় দিদি আজ যে জায়াগায় পৌঁছেছেন, তার নেপথ্যে রয়েছে সিঙ্গুর-নন্দীগ্রাম ফ্যাক্টর। আর নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী ও তাঁর পরিবারের অবদান সবচেয়ে বেশি।

শুভেন্দুর ইস্যুকে হাতিয়ার করে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মতে, তৃণমূলের অবস্থা এখন বাঁধাকপির মতো। পাতা ছাড়াতে ছাড়াতে আর কপিই পাওয়া যাবে না।

তবে, নন্দীগ্রাম দিবস উপলক্ষে জেলায় টাঙানো ফ্লেক্সে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির সঙ্গে রয়েছে শুভেন্দু অধিকারীর ছবি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mobile Recharge Plan : আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?

ভিডিও

BJP News:
TMC Shahid Diwas: ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবস পালন নিয়েও শুরু রাজনৈতিক টানাপোড়েন
Baruipur News: “ছেলেকে মারার সেই দৃশ্য, ভুলতে পারছি না”, বললেন নিহত ইন্দ্রজিৎ মণ্ডলের মায়ের
BJP News: তৃণমূলের নেতানেত্রীদের সঙ্গে বৈঠকেই বসতে 'না' বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার
Abhishek Banerjee: ভুল চিকিৎসায় পা বাদ রোগীর!সেবাশ্রয় নিয়ে আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, টাকা নিয়ে কী জানালেন? ভেরিফিকেশন শেষের দিন জানান হল?
CM Suvendu Adhikari: '১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'১৬ অগস্ট আগের সরকার খেলা হবে দিবস পালন করত, আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে...', কী বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mobile Recharge Plan : আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
আরও দামি হবে মোবাইল রিচার্জ ? কোন প্ল্যানের দাম কত বাড়তে পারে ?
CM On Land Policy: পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
পশ্চিমবঙ্গের জমি নীতিতে বড়সড় পরিবর্তন আনতে চলেছে BJP সরকার, কী জানালেন মুখ্যমন্ত্রী ?
Best FD Interest : কোন ব্যাঙ্ক ৫ লাখে ১ বছরে দেয় সবথেকে বেশি সুদ ? এখানে রইল FD-র হিসেব
কোন ব্যাঙ্ক ৫ লাখে ১ বছরে দেয় সবথেকে বেশি সুদ ? এখানে রইল FD-র হিসেব
Railway Jobs : রেলে বিপুল নিয়োগ, ৬৫৫৭ জন টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি, জেনে নিন যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ও খুঁটিনাটি
রেলে বিপুল নিয়োগ, ৬৫৫৭ জন টেকনিশিয়ান পদের বিজ্ঞপ্তি, জেনে নিন যোগ্যতা, আবেদনের শেষ তারিখ ও খুঁটিনাটি
Fire News : ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
ভিড়েঠাসা পানশালায় বিধ্বংসী আগুন, পুড়ে-শ্বাস আটকে মৃত্যু ২৭ জনের, গুরুতর জখম বহু
US-Iran Conflict: ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানে বিরাট হামলা আমেরিকার, পাল্টা উপসাগরীয় দেশে আক্রমণ তেহরানের, কী পরিস্থিতি বিশ্বের?
ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি, ইরানে বিরাট হামলা আমেরিকার, পাল্টা উপসাগরীয় দেশে আক্রমণ তেহরানের, কী পরিস্থিতি বিশ্বের?
Embed widget