এক্সপ্লোর

Rohit Sardana Death: করোনা আক্রান্ত হয়ে প্রয়াত বিশিষ্ট সাংবাদিক রোহিত সারদানা

অনেক সাংবাদিকই রোহিত সারদানার প্রয়ানের খবর জানিয়ে ট্যুইট করেছেন। সাংবাদিকরা তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন।

নয়াদিল্লি : করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন বিশিষ্ট সাংবাদিক রোহিত সরদানা। তাঁর প্রয়ানে সংবাদমাধ্যম জগতে নেমে এসেছে শোকের ছায়া। অনেক সাংবাদিকই রোহিত সারদানার প্রয়ানের খবর জানিয়ে ট্যুইট করেছেন। সাংবাদিকরা তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন। রোহিত সারদানার মৃত্যু নিয়ে বিশিষ্ট সাংবাদিক রাজদীপ সরদেশাইয়ের ট্যুইট, খুবই ভয়ঙ্কর খবর। বিশিষ্ট টেলিভিশন সঞ্চালক রোহিত সারদানা প্রয়াত হয়েছেন। আজ তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা।  

বিশিষ্ট সাংবাদিক চিত্রা ত্রিপাঠী ট্যুইটে লিখেছেন, হাসি-খুশি পরিবার, দুটি ছোট মেয়ে। ওদের জন্য এই লড়াইয়ে হেরে যাওয়া ঠিক হল না রোহিত সারদানাজী। আজ সকালে নয়ডার বেসরকারি হাসপাতালে আইসিইউ-তে আপনাকে নিয়ে যাওয়া হয়েছিল আর তার পরেই এল দুঃসংবাদ। কিছু বলার নেই।

বিশিষ্ট সাংবাদিক সুধীর চৌধুরী লিখেছেন, কিছুক্ষণ আগেই আমার এক সহকর্মীর ফোন এল। যা শুনলান, তাতে হাত কাঁপতে শুরু করল। আমাদের বন্ধু ও সহযোগী রোহিত সারাদানার মৃত্যুর খবর শুনলাম। এই ভাইরাস এত ঘনিষ্ঠ কারুর প্রাণ কেড়ে নেবে তা কল্পনাও করতে পারিনি।  ঈশ্বর সুবিচার করলেন না।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও রোহিত সারদানার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি ট্যুইট করে বলেছেন, রোহিত সারদানা খুব তাড়াতাড়ি আমাদের ছেড়ে চলে গেলেন। উদ্যমে ভরপুর, ভারতের অগ্রগতি নিয়ে উৎসাহী, দয়ালু চিত্ত, রোহিতের অভাব সবাই অনুভব করবেন। তাঁর অকাল প্রয়াণ মিডিয়া জগতে এক বিশাল শূন্যতার তৈরি করেছে। তাঁর পরিবার, পরিজন ও অনুরাগীদের প্রতি সমবেদনা। ওম শান্তি।

বিশিষ্ট সাংবাদিক রোহিত সারাদানার মৃত্যু অত্যন্ত দুঃখজনক। মানুষের স্বার্থে সাংবাদিকতার অতুলনীয় স্বাক্ষর রেখেছেন তিনি।

যোগী আদিত্যনাথ, প্রয়াত সাংবাদিকের আত্মার শান্তি কামনা করেছেন।

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও শোক প্রকাশ করেছেন। ট্যুইটে তিনি লিখেছেন, সংবাদ জগতে প্রতিভাবান ও জনপ্রিয় বিশিষ্ট সাংবাদিক রোহিত সারদানার অকাল প্রয়ানের খবরে অত্যন্ত মর্মাহত। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই ও তাঁর আত্মার শান্তি কামনা করেছি।

উল্লেখ্য, রোহিত সরদানা বিভিন্ন মিডিয়া হাউসে কাজ করেছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত

ভিডিও

Anubrata Mondal: আজই কি বিদ্রোহী শিবিরে মমতার প্রিয় কেষ্ট? জল্পনা বাড়াল ঋতব্রত-তৃণমূল
CM Suvendu Adhikari: 'নারী নির্যাতনের সব কেস আবার খুলবে', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
TMC News: কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা উঠে এসেছে:ফিরদৌস
Prakash Chik Baraik: 'গোটা রাজ্যেই তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ তৈরি হয়েছে', দাবি প্রকাশ চিক বরাইকের
Sushmita Dev: 'তৃণমূলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, মনে হয় না আর এগোতে পারবে', আক্রমণে সুস্মিতা দেব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget