এক্সপ্লোর

রাফাল নিয়ে রাহুলের আক্রমণ, অস্বস্তিতে পড়ে রায়ের অংশ সংশোধনের জন্য আদালতে কেন্দ্র

নয়াদিল্লি: রাফাল নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরেও কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর আক্রমণের মুখে চরম অস্বস্তিতে পড়ে এবার রায়ের ওই অংশ সংশোধনের জন্য আদালতে গেল মোদী সরকার। সূত্রের খবর, হলফনামায় বলা হয়েছে, ‘২৫ নম্বর প্যারাগ্রাফের দু’টি লাইনের সংশোধনের জন্য সুপ্রিম কোর্টে আবেদন করা হচ্ছে। এই দু’টি লাইনে ত্রুটি লক্ষ্য করা গিয়েছে। সম্ভবত, কেন্দ্রীয় সরকার আদালতে খামবন্দী যে তথ্য জমা দিয়েছিল, তার ভুল ব্যাখ্যা করা হয়েছে। এর জেরে জনসমাজে বিতর্ক তৈরি হয়েছে। তাই আমরা বিচারের স্বার্থে এর সংশোধন চাইছি।’ রাফাল ইস্যুতে সুপ্রিম কোর্টের রায়ের পর শুক্রবার মোদী সরকার যখন চরম স্বস্তিতে, ঠিক সেই সময় প্রথম প্রশ্নটা তুলেছিলেন রাহুল। আর তারপরই চরম অস্বস্তিতে পড়ল মোদী সরকার। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, রাফাল যুদ্ধবিমানের দাম সংক্রান্ত যাবতীয় তথ্য ক্যাগকে দেওয়া হয়েছে। আর পাবলিক অ্যাকাউন্টস কমিটি সেই রিপোর্ট খতিয়ে দেখেছে। এরপরই আসরে নামেন রাহুল। কংগ্রেস সভাপতি বলেন, নিয়ম অনুযায়ী প্রতিরক্ষা সংক্রান্ত যাবতীয় কেনাকাটার হিসাব দেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল-কে (সিএজি) দিতে হয় কেন্দ্রীয় সরকারকে। বিরোধী দলনেতার নেতৃত্বে থাকা পাবলিক অ্যাকাউন্টস কমিটি-র(পিএসি) হাতে সেই রিপোর্টের একটি কপি এসে পৌঁছয়। যাতে কোন খাতে কত খরচ করছে সরকার, তার হিসাব থাকে বিরোধীদের কাছেও। কিন্তু, রাফালের ক্ষেত্রে সেই নিয়ম মানেনি কেন্দ্রীয় সরকার। অথচ, আদালতে জমা দেওয়া নথিতে তা মানা হয়েছে বলে দাবি করেছে তারা। রাহুলের এই বক্তব্যকে সমর্থন করেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, তাঁর নেতৃত্বাধীন কমিটির কাছে ক্যাগের কোনও রিপোর্ট আসেনি। এরপরই বিরোধীরা এই অভিযোগে সরব হয়, যে রাফাল নিয়ে সুপ্রিম কোর্টে মিথ্যা বলেছে মোদি সরকার। খোদ পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান খাড়গে বলেন, তিনি অ্যাটর্নি জেনারেল ও ক্যাগকে ডেকে প্রশ্ন করবেন, যে কবে তারা পিএসির কাছে রাফাল রিপোর্ট জমা দিয়েছেন? এরপরেই রায়ের অংশ সংশোধনের জন্য আদালতে গেল সরকার। কিন্তু, সরকারের সংশোধনীর আবেদন সত্ত্বেও, রাফাল যুদ্ধবিমান নিয়ে নতুন করে তৈরি হওয়া এই আপাতত বিতর্ক থামার কোনও সম্ভাবনা নেই বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। এরইমধ্যে শনিবার তামিলনাড়ুর বিজেপি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক আলোচনায় প্রধানমন্ত্রী মোদী বলেন, কংগ্রেসের কাছে জাতীয় নিরাপত্তা কিংবা প্রতিরক্ষার বিষয়টি হয়ত পাঞ্চিং ব্যাগের মতো কিংবা টাকা কামানোর মাধ্যম।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য

ভিডিও

NEET Protest | নিট-প্রশ্নফাঁসের ঘটনায় তদন্তের প্রতিশ্রুতি, এক্স হ্যান্ডেলে পোস্ট প্রধানমন্ত্রীর
Kunal Ghosh |
NEET Protest | ফের যন্তর মন্তরের সামনে নতুন করে উত্তেজনা, তৈরি হচ্ছে জমায়েত
NEET Paper Leak Controversy: নিট প্রশ্নফাঁসকাণ্ডে দিল্লির যন্তর মন্তরে আন্দোলনকারী পড়ুয়াদের পাশে দাঁড়ালেন সলমন খান, আলিয়া ভাট
CM Suvendu Adhikari |জন্ম-মৃত্যু শংসাপত্রে 'জালিয়াতি', বিরোধী দলনেতা থাকাকালীন সরব হয়েছিলেন শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget