এক্সপ্লোর

গডসের সঙ্গে তুলনা, আমি ভারতীয় কিনা, মোদি ঠিক করার কে? ওয়েনাড়ের সভায় প্রশ্ন রাহুলের

প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেছেন, গডসে গাঁধীকে গুলি করেছিলেন কেননা তিনি নিজেকেই বিশ্বাস করতেন না। তিনি কাউকে ভালবাসতেন না, কারও কথাই ভাবতেন না, কাউকে বিশ্বাসও করতেন না। আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কেও একই কথা প্রযোজ্য। তিনি শুধু নিজেকে ভালবাসেন, শুধু নিজেকেই বিশ্বাস করেন। এদেশের কোটি কোটি মানুষের কন্ঠস্বর শুনতে তিনি আগ্রহী নন।

তিরুঅনন্তপুরম: নাথুরাম গডসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তুলনা করলেন রাহুল গাঁধী। নিজের লোকসভা কেন্দ্র কেরলের ওয়েনাড়ে মহাত্মা গাঁধীর হত্যাকারীর সঙ্গে প্রধানমন্ত্রীকে একাসনে বসিয়ে ‘মোদির মন গডসের মতোই এতটাই ঘৃণা, ক্রোধে ভরা যে তিনি ভারতের শক্তি বুঝতে পারেননি’ বলে মন্তব্য করেন রাহুল। ওয়েনাড়ের কালপেট্টা বাসস্ট্যান্ডে এক সমাবেশে প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেছেন, গডসে গাঁধীকে গুলি করেছিলেন কেননা তিনি নিজেকেই বিশ্বাস করতেন না। তিনি কাউকে ভালবাসতেন না, কারও কথাই ভাবতেন না, কাউকে বিশ্বাসও করতেন না। আমাদের প্রধানমন্ত্রী সম্পর্কেও একই কথা প্রযোজ্য। তিনি শুধু নিজেকে ভালবাসেন, শুধু নিজেকেই বিশ্বাস করেন। এদেশের কোটি কোটি মানুষের কন্ঠস্বর শুনতে তিনি আগ্রহী নন। নিজের ভাষণে রাহুল বলেন, প্রতিটি মানুষ নিজের মতো সত্যের সন্ধান করুন, এটাই চাইতেন গাঁধী। আমাদের সংস্কৃতি, ইতিহাস দেখুন, এটা আমাদের ঐতিহ্যের মধ্যেই আছে। দেশের দিকে চোখ রাখলে দেখা যায়, বিরাট বিরাট মানুষেরা অন্যদের সত্যের সন্ধানে ব্রতী হতে প্রেরণা দিয়েছেন। কিন্তু আজ এক অজ্ঞ, যিনি কিছু জানেন না, তিনি এই বোধকে চ্যালেঞ্জ করার চেষ্টা করছেন। উনি এতটাই ঘৃণা, বিদ্বেষে পূর্ণ যে তিনি ভারতের শক্তি কী, তা বোঝেন না। গাঁধীকে গুলি করার সময় গডসে তাঁর চোখে চোখ রাখতে পারেননি, কেননা তিনি ছিলেন মিথ্যেবাদী, ভীতু, সত্যের দিকে কখনও যিনি তাকাতে পারেন না। নয়া নাগরিকত্ব আইন (সিএএ) নিয়েও মোদি, বিজেপি ভারতে বিভাজন ঘটাতে, ঘৃণা ছড়াতে চাইছেন বলে অভিযোগ তুলে রাহুল প্রশ্ন করেন, আমি ভারতীয় কিনা, সেটা মোদি ঠিক করার কে। কে তাঁকে এটা ঠিক করার লাইসেন্স দিয়েছে, কে ভারতীয়, কে নন। ওদের শান্তিপূর্ণ পথে মোকাবিলা করা আমাদের কর্তব্য। যে ভাবে আমরা গডসের দর্শনের বিরুদ্ধে লড়েছি, সেভাবেই মোদির মোকাবিলা হবে। আমি বলছি, আমরা জিতব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget