এক্সপ্লোর

দিল্লি-হাওড়া, দিল্লি-মুম্বই রুটে উচ্চগতির ট্রেনে উঠে যাচ্ছে নন-এসি স্লিপার কোচ?

ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিমি গতিতে চলে এমন ট্রেনগুলিতে নন-এসি কামরা থাকবে।

  নয়াদিল্লি: বড় বদল আসতে চলেছে ভারতীয় রেলে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ঘণ্টায় ১৩০ থেকে ১৬০ কিমি গতিতে চলা ট্রেনগুলিতে এবার থেকে আর থাকছে না নন-এসি স্লিপার কোচ। তার বদলে থাকবে শীতাতপ নিয়ন্ত্রিত কামরা। রেলমন্ত্রকের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিল্লি-হাওড়া ও দিল্লি-মুম্বই রুটে চলা উচ্চগতির ট্রেনগুলিতে উঠে যাচ্ছে নন-এসি স্লিপার কোচ। রেলের পক্ষ থেকে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, ‘কয়েকটি করিডরে ইতিমধ্যেই ঘণ্টায় ১৩০ কিমি গতিতে ট্রেন চালানোর মতো উন্নত পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। বাতাসের গতি এবং আবহাওয়া অনুসারে, শুধু কয়েকটি বিশেষ ধরনের কোচই উচ্চগতিতে চলতে সক্ষম। তাই সব নন-এসি কোচই উচ্চগতির ট্রেনের সঙ্গে যুক্ত হবে না। ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিমি গতিতে চলে এমন ট্রেনগুলিতে নন-এসি কামরা থাকবে।’ রেলমন্ত্রকের মুখপাত্র ডি জে নারায়ণ জানিয়েছেন, ‘সোনালী চতুর্ভুজ ও কোণাকুণি লাইনগুলি উন্নত করা হয়েছে। এই লাইনগুলিতে ঘণ্টায় ১৩০ থেকে ১৬০ কিমি গতিতে ট্রেন চলতে পারে। শুধু এই লাইনগুলিতে ঘণ্টায় ১৩০ থেকে ১৬০ কিমি গতিতে যে ট্রেনগুলি চলবে, সেগুলির ক্ষেত্রে নন-এসি স্লিপার কোচের বদলে শীতাতপ নিয়ন্ত্রিত কামরা রাখা হবে। ঘণ্টায় ১৩০ কিমি বা তার বেশি গতিবেগে যে ট্রেনগুলি চলে, সেগুলিতে শীতাতপ নিয়ন্ত্রিত কামরা রাখা জরুরি।’ রেলমন্ত্রক সূত্রে খবর, সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে শীতাতপ নিয়ন্ত্রিত কামরার টিকিটের দাম সাধ্যের মধ্যেই রাখা হবে। যাত্রীদের আরও বেশি সুযোগ-সুবিধার ব্যবস্থা করা হবে। একইসঙ্গে যাত্রার সময়ও কমবে। রেল সূত্রে খবর, রেল কোচ ফ্য়াক্টরিগুলিতে নতুন ধরনের কামরা তৈরির কাজ চলছে। আপাতত ৮৩ বার্থবিশিষ্ট কামরা তৈরি করা হচ্ছে। এ বছরের মধ্যে ১০০ কামরা এবং আগামী বছর ২০০ কামরা তৈরি করাই লক্ষ্য। কামরাগুলি পরীক্ষা করে ভবিষ্যতে আরও উন্নত করা হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?

ভিডিও

Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ
Militant Arrest | খোদ মুখ্যমন্ত্রীকে ফলো করার নির্দেশ দেওয়া হয়েছিল বর্ধমান থেকে ধৃত জঙ্গি হামিম মণ্ডলকে
Militant Arrest | বর্ধমানের রেনেসাঁ টাউনশিপ থেকে STF-এর হাতে গ্রেফতার পাকিস্তানের জঙ্গি হামিম মণ্ডল
Militant Arrest | বর্ধমান শহর লাগোয়া রেনেসাঁ টাউনশিপ থেকে STF-এর জালে ধরা পড়েছে কুখ্যাত জঙ্গি হামিম মণ্ডল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget