এক্সপ্লোর

‘ষড়যন্ত্র চলছে, আর তা হচ্ছে কৈলাস-মুকুলের অঙ্গুলি হেলনেই’, সুপ্রিম কোর্টে সিবিআইকে নিশানা রাজীব কুমারের

রাজীব কুমার সিবিআইকে নিশানা করে বলেন, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। পশ্চিমবঙ্গের কিছু সিনিয়র অফিসারকে ‘টার্গেট’ করা হয়েছে বলেও অভিযোগ জানিয়েছেন রাজীব কুমার। দুই বিজেপি নেতার কথোপকোথনেই তা স্পষ্ট বলে দাবি কলকাতার প্রাক্তন কমিশনারের।

নয়াদিল্লি: সোমবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ করলেন কলকাতার প্রাক্তন কমিশনার রাজীব কুমার। এদিন সুপ্রিম কোর্টে এফিডেভিট দিয়ে রাজীব কুমার শীর্ষ ন্যায়ালয়কে জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে বিরাট ষড়যন্ত্র চলছে। আর তা চালাচ্ছেন দুই বিজেপি নেতা। তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায় ও বিজেপির সর্বভারতীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র নাম করেই সিবিআইকে নিশানা করেছেন তিনি।

আদালতের কাছে তিনি সংবাদমাধ্যমে ফাঁস হওয়া মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়র অডিও ক্লিপের কথাও তুলে ধরেন। রাজীব কুমার সিবিআইকে নিশানা করে বলেন, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। পশ্চিমবঙ্গের কিছু সিনিয়র অফিসারকে ‘টার্গেট’ করা হয়েছে বলেও অভিযোগ জানিয়েছেন রাজীব কুমার। দুই বিজেপি নেতার কথোপকোথনেই তা স্পষ্ট বলে দাবি কলকাতার প্রাক্তন কমিশনারের।

উল্লেখ্য, সারদা মামলায় শনিবার (১৩ এপ্রিল) রাজীব কুমারের কাছে জবাবদিহি চেয়েছিল রঞ্জন গগৈয়ের বেঞ্চ। শনিবার তিনি তা জমা করতে পারেননি। এদিন সেকথাও আদালতকে জানিয়েছেন রাজীব কুমারের উকিল ইন্দিরা জয়সিংহ। শনিবার ছুটি থাকার কারণেই রাজীব কুমারের পক্ষে তা করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন তাঁর আইনজীবী ইন্দিরা জয়সিংহ। প্রসঙ্গত, সারদা মমলায় তদন্তের স্বার্থে শীর্ষ আদালতে রাজীব কুমারকে গ্রেফতার করার আর্জি জানিয়েছিল সিবিআই। সেই মর্মেই গত ৮ এপ্রিল রাজীব কুমারের জবাবদিহি চেয়েছিল বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চ। গত ৫ ফেব্রুয়ারি এই বেঞ্চই রাজীব কুমারকে ‘রক্ষাকবচ’ দিয়েছিল। সিবিআইয়ের আর্জি খারিজ করে আদালত জানিয়েছিল, রাজীব কুমারকে এখনই গ্রেফতার করা যাবে না। পরে সিবিআই আরও একবার রাজীব কুমারকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আর্জি জানালে আদালত সেই বিষয়ে শুনানির  জন্য ১৫ এপ্রিল দিনটিকে ধার্য করে। একই সঙ্গে আদালত সিবিআইকেও একটি এফিডেভিট জমা করার কথা বলে। ভোডাফোন, এয়ারটেলের মতো যে টেলিকম সংস্থাগুলো তদন্ত সহযোগিতা করছে না বলে সিবিআই অভিযোগ করেছিল, তাদের বিরুদ্ধে নতুন করে  এফিডেভিট জমা করার যে আবেদন সিবিআইয়ের তরফে করা হয়, তাও মেনে নিয়েছে আদালত।

সেরা শিরোনাম

Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget