এক্সপ্লোর

পুলওয়ামা জঙ্গি হামলা: নিজের কাঁধে কফিন বয়ে নিহত জওয়ানদের শেষশ্রদ্ধা রাজনাথের

শ্রীনগর: পুলওয়ামার জঙ্গি হানায় নিহত জওয়ানদের শেষ শ্রদ্ধা জানালেন রাজনাথ সিংহ। নিজের কাঁধে এক জওয়ানের কফিনও বইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জঙ্গি-হামলার প্রেক্ষিতে গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবারই দিল্লি থেকে উপত্যকায় পৌঁছন রাজনাথ। সোজা যান সিআরপিএফ-এর ঘাঁটিতে। সেখানে ৪০টি তেরঙা পতাকায় মোড়া কফিনে শায়িত ছিল নিহত জওয়ানদের দেহ। সেখানেই শহিদদের শেষ শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন রাজনাথ। পরে, এক জওয়ানের কফিন নিজের কাঁধে তুলে ট্রাক পর্যন্ত বহন করেন রাজনাথ। সেখান থেকে কফিনগুলি শ্রীনগর বিমানবন্দরে চলে যায়। কেন্দ্রীয় সূত্রে খবর, বিশেষ বিমানে করে কফিনগুলি রওনা দেয় দিল্লির উদ্দেশে। সেখান থেকে জওয়ানদের দেহ তাঁদের নিজ নিজ শহর-গ্রামে পৌঁছে যাবে, যেখানে তাঁদের শেষকৃত্য হবে। এদিন রাজনাথের পাশাপাশি উপস্থিত ছিলেন জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক, স্বরাষ্ট্রসচিব রাজীব গৌবা, সিআরপি ডিজি আর আর ভাটনগর, জম্মু ও কাশ্মীরের ডিজিপি দিলবাগ সিংহ সহ একাধিক প্রশাসনিক কর্তাব্যক্তিরা। রাজনাথ বলেন, সিআরপিএফ-এর এই বীর জওয়ানদের আত্মত্যাগ দেশ কখনই ভুলবে না। পুলওয়ামার শহিদদের শেষ শ্রদ্ধা জানালাম। তাঁদের এই বলিদান বিফলে যাবে না। এদিন শ্রীনগরে উচ্চ-পর্যায়ের বৈঠক করার কথা রাজনাথের। সেখানে উপস্থিত থাকবেন রাজ্যপাল সহ প্রশাসনিক, সামরিক ও আধা-সামরিক বাহিনীর পদস্থ কর্তারা। বৃহস্পতিবার, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় সিআরপি-র কনভয়ে বিস্ফোরক-ভর্তি গাড়ি নিয়ে হামলা চালায় আত্মঘাতী জইশ জঙ্গি। তাতে প্রাণ হারান ৪০ জন জওয়ান। হামলার তীব্র নিন্দা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, যারা এই ঘৃণ্য হামলা ঘটিয়েছে, তাদের বড় মূল্য চোকাতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget