এক্সপ্লোর

মোদী-শাহ জুটির বিকল্প নেই, দেশের যেমন নেতৃত্ব দরকার, তেমনই মিলেছে, বললেন রামদেব

রামদেব আরও বলেছেন, রাম মন্দির নির্মাণ এখন নিশ্চিত। বিষয়টি ভারতীয়দের আত্মসম্মানের সঙ্গে জড়িত।

নয়াদিল্লি: এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কোনও বিকল্প নেই। দেশের জন্য ঠিক যেমন নেতৃত্ব প্রয়োজন ছিল, তেমনই মিলেছে। বললেন যোগগুরু রামদেব। রাম মন্দির কেবল মোদী-শাহই নির্মাণ করতে পারেন বলে মন্তব্য করেছেন তিনি। রামদেব আরও বলেছেন, রাম মন্দির নির্মাণ এখন নিশ্চিত। বিষয়টি ভারতীয়দের আত্মসম্মানের সঙ্গে জড়িত। মোদী-শাহ দেশে কেনও অরাজকতা তৈরি হতে দেবেন না, শুধু তাঁরাই পারেন এই মন্দিরের স্বপ্ন সফল করতে। তাঁর কথায়, দেশের সামনে আর্থিক চ্যালেঞ্জ রয়েছে। কিন্তু তার মুখোমুখি হওয়ার জন্য মজবুত সরকার ক্ষমতায় থাকা জরুরি। কিছু আর্থিক নীতি পরিবর্তন প্রয়োজন, সেটা প্রধানমন্ত্রী করছেন। যোগগুরুর আরও দাবি, মহারাষ্ট্র, হরিয়ানায় বিজেপিই সরকার গড়বে। বিরোধীদের কোনও নেতৃত্ব নেই, দেবেন্দ্র ফড়ণবীশই শিবসেনার সঙ্গে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মহারাষ্ট্রে ক্ষমতায় ফিরে আসবেন। শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ও তাঁর ছেলে আদিত্য ঠাকরেরও জনসমর্থন রয়েছে। ওঠে বীর সাভারকরের ভারতরত্ন প্রসঙ্গও। রামদেব বলেন, সাভারকরকে জেলে অনেক নির্যাতন সহ্য করতে হয়। স্বাধীনতা সংগ্রামে তাঁর বিরাট অবদান রয়েছে। এবার ভারতরত্ন দিতেই হবে তাঁকে। দেশকে দিশা দেখানো, নিজের ওপর গৌরব বোধ করা ও হিন্দুত্বের কথা বলা কি অন্যায়? যোগগুরুর জিজ্ঞাসা। বর্তমান সরকারের প্রশংসা করার পাশাপাশি রামদেব আক্রমণ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে। তাঁর মন্তব্য, মনমোহন নির্লজ্জের মত বলেছেন, তিনি হিন্দুত্ববাদী মতবাদের সঙ্গে সহমত নন। তাহলে কি তিনি ইসলাম ও খ্রিস্টীয় মতবাদকে সমর্থন করছেন। এ দেশে হিন্দুত্বের কথা বলা অন্যায় অথচ ইসলাম ও খ্রিস্টীয় কথাবার্তা বলা সোজা। অভিযোগ করেছেন রামদেব।

সেরা শিরোনাম

Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?

ভিডিও

Cyclone Murasu: শক্তি বাড়িয়ে 'মুরাসু' এখন শক্তিশালী ঘূর্ণিঝড়
Fire Incident: শহরে ফের অগ্নিকাণ্ড, সাতসকালে মহাকরণের পিছনের বহুতলে আগুন!
Germany Protest: ফ্রান্সের পর মূলবৃদ্ধির-সহ একাধিক ইস্যুতে উত্তাল জার্মানিও
Mathabhanga Bridge Collapsed: মাথাভাঙায় লরি উঠতেই ভাঙল সেতু, চরম দুর্ভোগে গ্রামবাসীরা
Bangladesh News: বাংলাদেশে এবার শ্রমিক আন্দোলন, পুলিশের সঙ্গে সংঘর্ষ। বিক্ষোভে উত্তাল ঢাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget