এক্সপ্লোর

Rihanna Farmer Protest: আমাদের এখন ঐক্যবদ্ধ থাকা জরুরি, রিহানাদের ‘মিথ্যা প্রচার’-এর বিরোধিতা করে ট্যুইট অক্ষয়, অজয়, কর্ণদের

Farmers' Protest: কেউ যেন ভারতের নীতির বিষয়ে ‘মিথ্যা প্রচারে’ কান না দেন, বার্তা বলিউড তারকাদের।

মুম্বই: গায়িকা রিহানা ও পরিবেশ আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ কৃষক আন্দোলনের সমর্থনে মুখ খুললেও, তাঁদের বিরোধিতা করলেন অজয় দেবগন, অক্ষয় কুমার, কর্ণ জোহরের মতো বলিউড তারকারা। তাঁরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রত্যেকের কাছে আবেদন জানিয়েছেন, কেউ যেন ভারতের নীতির বিষয়ে ‘মিথ্যা প্রচারে’ কান না দেন। বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তবের ট্যুইট রিট্যুইট করেছেন অক্ষয়। তিনি লিখেছেন, ‘কৃষকরা আমাদের দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। তাঁদের সমস্যা সমাধানের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। কারও বিভেদ তৈরি করার চেষ্টার দিকে নজর না দিয়ে বন্ধুত্বপূর্ণভাবে সমস্যার সমাধানের পথকে সমর্থন করা উচিত।’ অজয় সরকারের পাশে দাঁড়িয়ে ট্যুইট করেছেন, ‘ভারত বা ভারতের নীতির বিষয়ে কোনও মিথ্যা প্রচারে কান দেবেন না। এই সময় নিজেদের মধ্যে দ্বন্দ্বে না জড়িয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি।’ চলচ্চিত্র নির্মাতা কর্ণ জোহর ট্যুইট করেছেন, ‘আমরা এখন অশান্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এখন প্রতি পদক্ষেপে বিচক্ষণতা ও ধৈর্য জরুরি। আমাদের এক হয়ে থাকতে হবে। আমাদের কৃষকরা ভারতের মেরুদণ্ড। সবার জন্য যাতে সমাধান পাওয়া যায়, সেই চেষ্টা করতে হবে। কেউ যেন ভারতকে বিভক্ত করতে না পারে।’ অভিনেতা সুনীল শেট্টি বিদেশমন্ত্রকের ট্যুইট রিট্যুইট করে লিখেছেন, ‘অর্ধসত্যের চেয়ে বেশি বিপজ্জনক আর কিছু নেই। তাই আমাদের সবসময় বিস্তারিত ঘটনা জানতে হবে।’ গায়িকা রিহানা আন্দোলনকারী কৃষকদের ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা সংক্রান্ত একটি সংবাদমাধ্যমের খবর শেয়ার করে ট্যুইট করে দিল্লিতে কৃষি আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলনকে সমর্থন করেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, ‘আমরা কেন এ বিষয়ে কথা বলছি না?’ এর আগে কোনও আন্তর্জাতিক তারকা কৃষক আন্দোলনের সমর্থনে মুখ খোলেননি। রিহানাই প্রথম এ বিষয়ে সরব হন। পাল্টা ট্যুইট করে তাঁর অভিযোগ খারিজ করে দিয়েছে বিদেশমন্ত্রক। এরপর গ্রেটা, থুনবার্গ, মিয়া খলিফাও কৃষক আন্দোলনকে সমর্থন করেছেন। এবার পাল্টা জবাব দিলেন বলিউডের তারকারা। রিহানার তীব্র সমালোচনা করেছেন কঙ্গনা রানাউত। তাঁর পাল্টা ট্যুইট, ‘কেউ এটা নিয়ে কথা বলছে না, কারণ ওরা কৃষক নয়। ওরা জঙ্গি যারা ভারতকে ভাগ করতে চাইছে। চিন যাতে আমাদের ভাঙা দেশ দখল করে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো চিনের উপনিবেশ তৈরি করতে পারে, সেই চেষ্টা চালানো হচ্ছে। চুপ করে বসে থাকো নির্বোধ। আমরা পুতুলের মতো আমাদের দেশ বিক্রি করে দিচ্ছি না।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget