এক্সপ্লোর

শ্যালক রাহুলের উন্নতি কামনায় দেশভর মন্দির দর্শনে রবার্ট ভঢরা

নয়াদিল্লি: আধ্যাত্মিক যাত্রায় বেরিয়েছেন কংগ্রেস নেত্রী সনিয়া গাঁধীর জামাতা রবার্ট ভঢরা। গতকাল সন্ধেয় অন্ধ্রের তিরুপতি মন্দির পরিদর্শন করেছেন তিনি। রবার্ট জানিয়েছেন, শ্যালক রাহুল গাঁধীর উন্নতি কামনায় তাঁর এই মন্দির দর্শন। গতকাল সন্ধেয় তিরুপতি মন্দিরে পুজো দেন প্রিয়ঙ্কা ভঢরার স্বামী। পরে ফেসবুকে তিনি লেখেন, দেশ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তন আসবে। রাহুল এ জন্য অত্যন্ত পরিশ্রম করছেন। দেশের মানুষ অনেক যন্ত্রণা সয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। শুধু তিরুপতি নয়, গোটা দেশেই তীর্থস্থান দর্শনে বেরিয়েছেন রবার্ট। মন্দির থেকে বেরিয়ে তিনি বলেন, ধর্মনিরপেক্ষ থাকা এ দেশের পক্ষে সবথেকে জরুরি। তাঁরা মানুষের সঙ্গে আছেন, তাঁদের পাশে থেকেই যথাসাধ্য সংগ্রাম করবেন। প্রিয়ঙ্কা ও তিনি সব সময় রাহুলের পাশে আছেন বলেও মন্তব্য করেন তিনি। শ্যালক রাহুলের উন্নতি কামনায় দেশভর মন্দির দর্শনে রবার্ট ভঢরা প্রথমে রবার্ট প্রার্থনা করেন শ্রী পদ্মাবতী আম্মাভারু মন্দিরে, তারপর উঠে যান তিরুমালায়। সেখানে অবশ্য ‘সুপ্রভাতম’ দর্শনের জন্য রাত দুটো পর্যন্ত অপেক্ষা করতে হয় তাঁকে। তিনি বলেন, ঈশ্বরের দর্শন পেয়ে তিনি তৃপ্ত, যে শক্তি তিনি এখান থেকে পেয়েছেন তা নিয়ে যাবেন নিজের পরিবার ও সন্তানদের জন্য, শাশুড়ির জন্য, একই সঙ্গে দেশের মানুষের জন্য, যাতে তাঁরা শান্তি, সুস্বাস্থ্য ও সুখী জীবন পান। বিজেপি অবশ্য রবার্টের সমালোচনা করে মন্তব্য করেছে, তাঁর মন্তব্য বুঝিয়ে দিচ্ছে, ক্ষমতা ফিরে পাওয়ার জন্য কতটা মরিয়া হয়ে উঠেছে গাঁধী পরিবার। তাদের এখন এমন অবস্থা যে পরিবারের প্রত্যেকে একবার করে এসে সিংহাসন দাবি করছেন। আর অবশেষে এখন রবার্ট ভঢরা দেশবাসীকে উপদেশ দিতে এসেছেন সুশাসন নিয়ে। ভঢরা তাঁর ক্ষমতার অংশ পেতেই পারেন কিন্তু দেশ এই পরিবারকে জানিয়ে দিতে চায়, তারা আর বিশেষ কোনও রাজত্ব বা পরিবারের বশে থাকবে না।            

সেরা শিরোনাম

Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget