এক্সপ্লোর

Russia-Ukraine Conflict: ইউক্রেনের পরিস্থিতি, ভারতীয়দের উদ্ধার নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী

Russia-Ukraine War: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের চারদিন পার। রাশিয়ার লাগাতার হামলায় বিধ্বস্ত ইউক্রেনের কিভ, খারকিভ মেলিটোপোল-সহ একাধিক শহর। ছবির মতো সাজানো শহরের বুকে ক্ষেপনাস্ত্রের ক্ষত।

নয়াদিল্লি: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ (Russia-Ukraine War) পরিস্থিতি, ইউক্রেনে যুদ্ধের মধ্যে আটকে থাকা ভারতীয়দের নিরাপদে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা নিয়ে রবিবার রাতে এক উচ্চ পর্যায়ের বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narednra Modi)। এই বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, বিদেশসচিব হর্ষবর্ধন শ্রীংলা। এছাড়া বিদেশমন্ত্রকের আধিকারিকরাও এই বৈঠকে ছিলেন।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে দেশবাসীকে ফিরিয়ে আনার কর্মসূচিকে ‘অপারেশন গঙ্গা’ নাম দিয়েছে কেন্দ্রীয় সরকার। রবিবার দিল্লিতে ফেরে এয়ার ইন্ডিয়ার আরও একটি বিশেষ বিমান। ইউক্রেনের আকাশসীমা বন্ধ থাকায় প্রতিবেশী দেশগুলির মাধ্যমে ভারতীয়দের দেশে ফেরানোর চেষ্টা চলছে। ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য একটি ট্যুইটার হ্যান্ড, ২৪ ঘণ্টার কন্ট্রোল সেন্টার, হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

রাশিয়া ও ইউক্রেন নিয়ে এখনও ভারসাম্য বজায় রেখে চলেছে মোদি সরকার। তবে আগামীদিনে দুই দেশকে নিয়ে কূটনৈতিক রূপরেখা কী হবে, সেটা নিয়েও এই বৈঠকে আলোচনা হয় বলে সূত্রের খবর।

এদিকে, ভয়ঙ্কর এই পরিস্থিতির মধ্যেও আশার কথা হল, প্রথমে আপত্তি জানিয়েও, পরে প্রতিবেশী দেশ বেলারুশে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনার টেবলে বসার বিষয়ে সম্মতি জানিয়েছে ইউক্রেন সরকার। 

তবে যুদ্ধ যতক্ষণ না থামছে নিশ্চিন্তে থাকতে পারছে না ভারতও। কারণ এখনও সে দেশে আটকে রয়েছেন এদেশের হাজার হাজার ডাক্তারি পড়ুয়া। যাঁদের মধ্যে একজন রায়দিঘির অর্কপ্রভ বৈদ্য। অর্কপ্রভর মতো ভারতীয় পড়ুয়াদের দেশে ফেরাতে যাতে সুবিধা হয়, তার জন্য তাঁদের বিনা ভিসায় প্রবেশের অনুমতি দিয়েছে পোল্যান্ড। 

ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। আন্তর্জাতিক মঞ্চে ভারতের কাছে কূটনৈতিক ও রাজনৈতিক সহায়তা চেয়েছেন জেলেনস্কি। তবে কেন্দ্রীয় সরকার এখনও এই যুদ্ধে কোনও পক্ষ নেয়নি। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারত, চিন ও সংযুক্ত আরব আমিরশাহি ভোটদান থেকে বিরত থাকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget