এক্সপ্লোর

কাল বিজেপিতে আনুষ্ঠানিক যোগদান সব্যসাচীর, ও তো শুধু যাওয়া-আসার স্রোতে ভাসা! কটাক্ষ তৃণমূলের

আগামীকাল পুজো উদ্বোধনে কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর হাত থেকেই সব্যসাচী গ্রহণ করবেন দলীয় পতাকা। খবর সূত্রের।

কলকাতা: অমিত শাহের বঙ্গ সফরের আগেই গারুলিয়া পুরসভা কার্যত হাতছাড়া হল বিজেপির। উল্টোদিকে বিজেপি সভাপতির কলকাতা সফরের দিনই শেষ অবধি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাদী দত্ত। বিজেপি সূত্রে দাবি, মঙ্গলবার নেতাজি ইন্ডোরে অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দেবেন রাজারহাট নিউটাউনের বিধায়ক সব্যসাচী। দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আজ বলেন, বাইরে ছিলাম, ওঁকে স্বাগত জানিয়ে রেখেছিলাম। আরও অনেকেই বিজেপিতে আসবেন বলেও দাবি করেন তিনি। যদিও সব্যসাচীর দলবদলকে গুরুত্ব দিতে নারাজ এখনও তাঁর বর্তমান দল। তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, আমরা নজর রাখছি। আমার দৃঢ় বিশ্বাস, মমতার প্রতি যাঁরা অনুগত, তাঁরা কেউ যাবেন না, সব্যসাচীর যাওয়া, ওতো শুধু যাওয়া-আসার স্রোতে ভাসা! সব্যসাচীর বিজেপিতে যাওয়ার সম্ভাবনা নিয়ে জল্পনা দীর্ঘদিনের। তাঁর বাড়িতে গিয়ে মুকুল রায়ের লুচি-আলুর দাম খাওয়া থেকে যে জল্পনার সূত্রপাত। গত লোকসভা ভোটের সময় থেকেই দলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে সব্যসাচীর। মাঝমধ্যে মুখ খুলে দলের অস্বস্তিও বাড়িয়েছেন তিনি। শেষপর্যন্ত জল্পনা সত্যি করে বিজেপিতে যোগ দিতে চলেছেন তিনি। যদিও এ নিয়ে প্রশ্ন করা হলে প্রশ্নকর্তা সাংবাদিককে বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী বলেন, এটা ব্যক্তিগত বিষয়। আপনার মুখে শুনলাম। এখনও পর্যন্ত কিছু জানি না। অতীতে সিপিএম কিম্বা কংগ্রেস ভাঙিয়ে একের পর এক বিধায়ককে দলে টেনেছে তৃণমূল। এবার সব্যসাচীর দলবদল ঘিরে তৃণমূলকে কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিরোধীরা। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের কটাক্ষ, তৃণমূলের ঘট নড়ে গেছে, বিসর্জনের পালা শুরু আরও অনেকেই যাবে! আগামী বছর বিধাননগরে পুরভোট। সেই ভোটে সব্যসাচী বিজেপিকে সাফল্যের মুখ দেখাতে পারেন কি না, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

সেরা শিরোনাম

Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র

ভিডিও

By Election 2026: ৬ অক্টোবর Nandigram ও Rejinagar বিধানসভার উপ নির্বাচন, ৯ অক্টোবর ফল ঘোষণা
West Bengal News | সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! ABP Ananda LIVE
Delhi News | ৭ পড়ুয়ার মৃত্যু, দিল্লিতে PG বিল্ডিংয়ের মালিক গ্রেফতার | ABP Ananda LIVE
Abhishek Banerjee | ক্যামাক স্ট্রিট মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট
Nadimul Haque | নাদিমুলের অ্যাকাউন্টের মাধ্যমে দুর্নীতির টাকার লেনদেন? খতিয়ে দেখছে ED | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojana: সেপ্টেম্বরে কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? নবান্ন থেকে স্পষ্ট করে তারিখ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Govt Hospital: সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
সরকারি হাসপাতালের ICU, CCU নিয়ে অভিযোগের পাহাড়! বড় নির্দেশ এল স্বাস্থ্য ভবন থেকে
8th Pay Commission : ১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
১৫,৮০০ টাকা হতে পারে বাড়িভাড়া ভাতা ? এদের জন্য অষ্টম বেতন কমিশন দিতে পারে দারুণ খবর
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
Food Safety EB Raid: গড়িয়াহাট মার্কেটে যৌথ অভিযান খাদ্য় সুরক্ষা দফতর ও EB-র
District News: বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
বাঁকুড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা, ৪ জনের মৃত্যু! পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস সরকারের
SBI Recruitment : ১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
১২,০০০ কর্মী নিয়োগ করবে স্টেট ব্যাঙ্ক, ২০২৭ সালের মধ্যে খুলবে আরও ২৫০টি শাখা
Air India Express Flight : বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
বিমান তখন ৩৬ হাজার ফুট উচ্চতায়, পাইলট দেখেন তেলের পরিমাণ দ্রুত কমে 'বিপজ্জনক অবস্থায়', ভয়ঙ্কর পরিস্থিতি
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Embed widget