এক্সপ্লোর

এটিএম থেকে টাকা তুলতে গেলে লাগবে ওটিপি, নতুন সুরক্ষা ব্যবস্থা স্টেট ব্যাঙ্কের, কার্যকর ১ জানুয়ারি থেকে

এসবিআই-এর তরফে জানানো হয়েছে, রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত কোনও সময়ে টাকা তুলতে গেলে এই ওটিপি লাগবে।

নয়াদিল্লি: দেশজুড়ে ক্রমবর্ধমান এটিএম জালিয়াতির ঘটনা রুখতে এবার অভিনব পদক্ষেপ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার। এবার থেকে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্কের এটিএম থেকে রাতে টাকা তুলতে গেলে লাগবে ওয়ান টাইম পাসওয়ার্ড(ওটিপি)। ১ জানুয়ারি থেকেই এই নিয়ম চালু করা হচ্ছে বলে জানা গিয়েছে। শুক্রবার, এসবিআই-এর তরফে জানানো হয়েছে, রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত কোনও সময়ে টাকা তুলতে গেলে এই ওটিপি লাগবে। এছাড়া, টাকা তোলার অঙ্ক ১০ হাজার বা তার বেশি হলে তবেই লাগবে ওটিপি। আপাতত, এসবিআই কার্ডহোল্ডারদের ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর হবে।

কী ভাবে কাজ করবে এই নতুন ব্যবস্থা? রাত ৮টা থেকে সকাল ৮টার মধ্যে ১০ হাজার বা তার বেশি টাকা তোলার প্রক্রিয়া শুরু হলেই গ্রাহকের অ্যাকাউন্টের সঙ্গে নথিভুক্ত মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। এটিএম-এর স্ক্রিনে গ্রাহককে বলা হবে ওই ওটিপি নম্বর দিতে। গ্রাহককে তাঁর মোবাইলে আসা ওই ওটিপি নম্বর এটিএম-এ টাইপ করতে হবে। ব্যাঙ্কের দাবি, এর ফলে কার্ড স্কিমিং, কার্ড ক্লোনিং জাতীয় এটিএম ও কার্ড জালিয়াতি রোখা সম্ভব হবে। এসবিআই-এর তরফে বলা হয়েছে, কেবলমাত্র এসবিআই কার্ডেই এই সুরক্ষা ব্যবস্থা কার্যকর হবে। অন্য ব্যাঙ্কের কার্ড এসবিআই এটিএম-এ বা এসবিআই কার্ড অন্য ব্যাঙ্কের এটিএমে ঢোকালে এই বিশেষ ব্যবস্থা কার্যকর হবে না। কারণ, এই নিয়ম আপাতত ন্যাশনাল ফিনান্সিয়াল সুইচ (এনএফএস)-এর আওতায় আসেনি।

গ্রাহকের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ:

  • এই বিশেষ সুরক্ষামূলক পরিষেবা দেশের সর্বত্র সবকটি এসবিআই এটিএমে আগামী ১ জানুয়ারি ২০২০ থেকে রাত ৮টা থেকে সকাল ৮টা পর্যন্ত কার্যকর হবে।
  • কেবলমাত্র অ্যাকাউন্টের সঙ্গে নথিভুক্ত মোবাইলেই ওটিপি আসবে। ফলে, টাকা তোলার সময় অবশ্যই নথিভুক্ত মোবাইলটি সঙ্গে রাখবেন।
  • শুধুমাত্র ১০ হাজার টাকা বা তার বেশি পরিমাণ নগদ তোলার ক্ষেত্রেই এই নিয়ম কার্যকর।

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget