এক্সপ্লোর

হাপুরে গোহত্যায় জড়িত সন্দেহে গণপিটুনিতে খুন: ২ সপ্তাহে তদন্ত রিপোর্ট চাইল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি: উত্তরপ্রদেশের হাপুরে গত ১৮ জুন গণপিটুনিতে মৃত্যুর অভিযোগ পেয়ে মিরাট পুলিশের ইনস্পেক্টর জেনারেল (আইজি)-কে তদন্ত করতে বলল সুপ্রিম কোর্ট। দু সপ্তাহের ভিতর রিপোর্ট পেশের নির্দেশ দেওয়া হয়েছে। গোহত্যায় জড়িত সন্দেহে সেদিন দুজনকে একদল লোক মারধর করে বলে অভিযোগ। মারাত্মক জখম ৪৫ বছর বয়সি মাংস ব্যবসায়ী কাসিম কুরেশির মৃত্যু হয় পরে। তাঁর সঙ্গী ৬৪ বছরের সমিউদ্দিন প্রাণে বেঁচে যান। সমিউদ্দিন বিশেষ তদন্ত দল (সিট) গড়ে নিরপেক্ষ তদন্ত চেয়ে পিটিশন পেশ করেন সুপ্রিম কোর্টে। এও আবেদন করেন, মামলার তদন্ত ও বিচারপর্ব যেন রাজ্যের বাইরে সরিয়ে হোক। তারই প্রেক্ষিতে প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ হাপুরের জেলা পুলিশ সুপারকে বলেছে, সমিউদ্দিনকে সুরক্ষা দেওয়ার আবেদন যেন বিচার করে দেখা হয়। বেঞ্চের বাকি সদস্যরা হলেন বিচারপতি এ এম খানবিলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। বেঞ্চ ২৮ আগস্ট পরবর্তী শুনানির দিন স্থির করেছে। সমিউদ্দিনের আইনজীবী এদিন জানান, কুরেশি ও তাঁর মক্কেলকে গোহত্যায় জড়িত সন্দেহে মারধর করা হয়েছে, কিন্তু হাপুর পুলিশ গণপিটুনি নয়, রাস্তায় গাড়ি চালানোর সময় রেষারেষির ঘটনা হিসাবে মামলা রুজু করেছে। ঘটনার আসল অপরাধী যুধিষ্ঠির সিংহ শিসোদিয়া সহ অভিযুক্তদের জামিন বাতিলের দাবি করেন সমিউদ্দিনের আইনজীবী। ঘটনাটি গণপিটুনি, রাস্তায় রেষারেষি নয়, বোঝাতে সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি এক মিনিটের ভিডিওরও উল্লেখ করেন তিনি।

সেরা শিরোনাম

Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget