এক্সপ্লোর

দুই বোনের ছক ভাঙা লড়াইকে কুর্ণিশ, নিজের রেকর্ড ভেঙে তরুণীর হাতে শেভ করলেন সচিন

একটি বিজ্ঞাপনে তাঁদের উদ্বুদ্ধকর কাহিনী দেখেন সচিন। আর তারপরই বাবার সেলুনের হাল ধরা দুই বোনের কাছে পৌঁছে যান বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান। দুই বোনের হাতে শেভও করলেন। আর সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন মাস্টার-ব্লাস্টার।

নয়াদিল্লি: এমন অনেক পেশা রয়েছে, যেখানে মহিলাদের প্রবেশ নৈব নৈব চঃ। সেখানে পুরুষদেরই একাধিপত্য। সচরাচর যা চলে তা ভেঙে ফেলার সাহস দেখিয়েছেন উত্তরপ্রদেশের দুই বোন। আর তাঁদের কথা জেনে উত্সাহিত স্বয়ং ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ব্যাটিং স্তম্ভ সচিন তেন্ডুলকর। আসলে বানোয়ারি টোলা গ্রামের দুই বোন নেহা ও জ্যোতি এমন একটা পেশা অবলম্বন করেছিলেন, যেখানে পুরুষদেরই দাপট। এই পেশায় হয়ত আসা হত না তাঁদের। কিন্তু বাবা অসুস্থ হয়ে পড়ায় সংসারের হাল ধরতে হয়েছিল নেহা ও জ্যোতিকে। বাবা একটি সেলুনের মালিক ছিলেন। অবস্থার পরিপ্রেক্ষিতে বাবার সেলুনে কাঁচি, ক্ষুর ধরতে হয়েছিল দুই বোনকে। শুরুটা একেবারেই সহজ ছিল না তাঁদের কাছে। পুরুষরা কোনও মেয়ের হাতে দাড়ি বা চুল কাটবেন না, এমন একটা আশঙ্কায় তাঁরা পুরুষের বেশেই কাজ করতেন। একটি বিজ্ঞাপনে তাঁদের উদ্বুদ্ধকর কাহিনী দেখেন সচিন। আর তারপরই বাবার সেলুনের হাল ধরা দুই বোনের কাছে পৌঁছে যান বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান। দুই বোনের হাতে শেভও করলেন। আর সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করলেন মাস্টার-ব্লাস্টার। ক্রিকেট মাঠে এমন অনেক রেকর্ড গড়েছেন সচিন, যেখানে তিনিই প্রথম। এবার নিজেরই একটা রেকর্ড ভাঙলেন তিনি। ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লিখলেন, আপনারা হয়ত জানেন না, আমি এর আগে অন্য কারুর কাছে শেভ করিনি। সেই রেকর্ড ভেঙে গেল। এই ‘বার্বার শপ গার্লস’-দের সঙ্গে দেখা হওয়াটা সম্মানের ব্যাপার।
View this post on Instagram
 
A First for me! You may not know this, but I have never gotten a shave from someone else before. That record has been shattered today. Such an honour to meet the #BarbershopGirls and present them the @gilletteindia Scholarship. #ShavingStereotypes #DreamsDontDiscriminate

A post shared by Sachin Tendulkar (@sachintendulkar) on

এভাবেই ছক ভাঙা দুই তরুণীকে কুর্ণিশ জানালেন আন্তর্জাতিক ক্রিকেট একশটি শতরানের মালিক। তাঁদের পড়াশোনা ও পেশাগত ব্যয় সঙ্কুলানের জন্য একটি স্কলারশিপও নেহা ও জ্যোতির হাতে তুলে দিলেন সচিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?

ভিডিও

CM Suvendu Adhikari:
Sujan Chakraborty:
Bankura News: আর্থিক প্রতারণা থেকে তোলাবাজির অভিযোগ, বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেতা
Dharmatala NEET Protest News: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
NEET Protest: Delhi-তে শুরু, আন্দোলনের ঝাঁঝ ছড়াল গোটা দেশজুড়ে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget