এক্সপ্লোর

ট্রাফিক আইন ভাঙায় দিল্লির স্কুটার আরোহীর জরিমানা ২৩ হাজার টাকা!

সেপ্টেম্বরের প্রথম দিন থেকে বিভিন্ন রাজ্যে চালু হয়েছে মোটর ভেহিকেলস সংশোধনী আইন। ট্রাফিক আইন ভাঙলে যেখানে একলাফে বেড়েছে জরিমানার পরিমাণ। আর এরই মধ্যে কঠোর আর্থিক জরিমানা হল দিল্লির এক স্কুটার আরোহীর। বিনা হেলমেটে স্কুটার চালানো এবং প্রয়োজনীয় নথিপত্র না রাখার কারণে গুরুগ্রামে ২৩ হাজার টাকা জরিমানা করা হল ওই ব্যক্তির। ১৫ হাজারের স্কুটারে ২৩ হাজার টাকা জরিমানা!

নয়াদিল্লি: সেপ্টেম্বরের প্রথম দিন থেকে বিভিন্ন রাজ্যে চালু হয়েছে মোটর ভেহিকেলস সংশোধনী আইন। ট্রাফিক আইন ভাঙলে যেখানে একলাফে বেড়েছে জরিমানার পরিমাণ। আর এরই মধ্যে কঠোর আর্থিক জরিমানা হল দিল্লির এক স্কুটার আরোহীর। বিনা হেলমেটে স্কুটার চালানো এবং প্রয়োজনীয় নথিপত্র না রাখার কারণে গুরুগ্রামে ২৩ হাজার টাকা জরিমানা করা হল ওই ব্যক্তির। ১৫ হাজারের স্কুটারে ২৩ হাজার টাকা জরিমানা! কথায় বলে, ঢাকের দায়ে মনসা বিক্রি! পূর্ব দিল্লির গীতা কলোনির বাসিন্দা দীনেশ মদানের অবস্থাটা ঠিক তেমনই হয়েছে। সোমবার জরুরি কাজে নিজের স্কুটার চালিয়ে গিয়েছিলেন হরিয়ানার গুরুগ্রামে। মাথায় হেলমেট তো  ছিলই না, সঙ্গে ছিল না ড্রাইভিং লাইসেন্স, স্কুটারের রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা দূষণ সংক্রান্ত নথি। গুরুগ্রাম জেলা আদালতের উল্টোদিকের রাস্তায় ট্রাফিক পুলিশের নজরে পড়েন ওই যুবক। ট্রাফিক আইন ভাঙায় জরিমানার চালান ধরানো হয় তাঁকে। যা দেখে চোখ ছানাবড়া হয়ে যায়!কারণ, জরিমানার অঙ্কটা দু’ এক হাজার নয়, ২৩ হাজার টাকা! পুলিশ সূত্রে খবর, দূষণ বিধি না মানায় জরিমানা ১০ হাজার টাকা,ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৫ হাজার, স্কুটারের রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকায় ৫ হাজার, তৃতীয় পক্ষ বিমা বা থার্ড পার্টি ইনসিওরেন্স না থাকায় ২ হাজারএবং মাথায় হেলমেট না থাকায় ১ হাজার টাকা ফাইন হয় দীনেশ মদানের। যদিও যুবকের দাবি, তাঁর স্কুটারের দাম মাত্র ১৫ হাজার টাকা।  তাঁর আরও দাবি, তিনি কোনও ট্রাফিক আইন ভাঙেননি। পুলিশ তাঁকে দশ মিনিটের মধ্যে সমস্ত নথিপত্র দিতে বলে, যা কিনা অসম্ভব ছিল। যুবক অপেক্ষায়, যদি জরিমানার পরিমাণটা একটু কমে। কিন্তু গুরুগ্রামের পুলিশ সাফ জানিয়ে দিয়েছে, তা সম্ভব নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget