এক্সপ্লোর

হাথরাস নিয়ে কেন ‘নীরব’, মোদির ‘দ্বিচারিতা প্রকট’, ‘শাট আপ ইন্ডিয়া, হাস আপ ইন্ডিয়া’- নতুন স্লোগান চালু করুন, ট্যুইট অধীরের

বিস্ময়ের সুরে অধীর বলেন, কেন প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের হাথরাসে গণধর্ষণের জেরে ১৯ বছরের মেয়ের মৃত্যুর অভিযোগ সম্পর্কে একেবারে চুপ করে রয়েছেন, যখন স্থানীয় থেকে শুরু করে দুনিয়ার প্রতিটি ইস্যুতে উনি সরব হয়ে ওঠেন!

নয়াদিল্লি: হাথরাসে তরুণীর গণধর্ষণ ও মৃত্যু নিয়ে প্রধানমন্ত্রীর ‘নীরবতা’কে কটাক্ষ অধীর চৌধুরির। লোকসভায় কংগ্রেসের নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে মন্তব্য করেছেন, ওনার দ্বিচারিতা প্রকট হয়ে পড়েছে, উনি ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’ স্লোগান ছেড়ে বরং ‘শাট আপ ইন্ডিয়া, হাস আপ ইন্ডিয়া’-এই নতুন স্লোগান চালু করুন। বিস্ময়ের সুরে অধীর বলেন, কেন প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের হাথরাসে গণধর্ষণের জেরে ১৯ বছরের মেয়ের মৃত্যুর অভিযোগ সম্পর্কে একেবারে চুপ করে রয়েছেন, যখন স্থানীয় থেকে শুরু করে দুনিয়ার প্রতিটি ইস্যুতে উনি সরব হয়ে ওঠেন! পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতিও অধীর। হাথরাসের ঘটনা নিয়ে কংগ্রেসে শীর্ষ নেতৃত্ব রাস্তায় নেমেছে। প্রশাসনের বাধা পেরিয়ে হাথরাসের মেয়েটির গ্রামে পা রেখেছেন রাহুল গাঁধী, প্রিয়ঙ্কা গাঁধী। সেসময় অধীর ট্যুইট করেছেন, মোদিজি স্থানীয় থেকে বিশ্ব, প্রতিটি বিষয়ে মুখ খোলেন, কিন্তু হাথরাসের হৃদয়বিদারক ঘটনা সম্পর্কে এখনও চুপ করে আছেন। কী হল আপনার মোদিজি? কোথায় গেল আপনার ‘সবকা সাথ, সবকা বিকাশ,সব কা বিশ্বাস’? হাথরাসের পর আপনার দ্বিচারিতা উন্মোচিত হয়ে পড়ল! আপনি বরং নতুন স্লোগান দিন, শাট আপ ইন্ডিয়া, হাস আপ ইন্ডিয়া (চুপ করে থাক ভারত, আড়াল করে রাখ, চেপে যাও ভারত)। প্রসঙ্গত, গত সপ্তাহে হাথরাসের গণধর্ষণ মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলে মুখ্যমন্ত্রী আদিত্য়নাথকে ফোন করেছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু তার বাইরে প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকেও সোমবার দলের রাজ্য দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করেন কংগ্রেস কর্মীরা। হাথরাসের মেয়েটিকে গত ১৪ সেপ্টেম্বর চারজন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ। তাকে দিল্লির সফদরজং হাসপাতালে স্পাইনাল কর্ডের চোট, প্যারালাইসিস ও জিভ কাটা অবস্থায় রেফার করা হয়। গত সপ্তাহের মঙ্গলবার তার মৃত্যু হয় সেখানে। তারপর গভীর রাতে পরিবারের হাতে তুলে না দিয়ে জোর করে মেয়েটির দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগে কাঠগড়ায় তোলা হয়েছে উত্তরপ্রদেশ পুলিশকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget