এক্সপ্লোর

সন্ত্রাসবাদ সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের জন্য পাকিস্তানের সঙ্গে আলোচনাতেই গুরুত্ব সিধুর

চন্ডিগড়:সীমান্ত পারের সন্ত্রাসবাদ সমস্যার দীর্ঘমেয়াদি সমাধানের জন্য পাকিস্তানের সঙ্গে ভারতের আলোচনার টেবিলে বসা উচিত বলে মন্তব্য করলেন পঞ্জাবের মন্ত্রী নভজ্যোত সিংহ সিধু। পুলওয়ামায় নারকীয় সন্ত্রাসবাদী হামলার ঘটনার পর ভারত ও পাকিস্তানের চলতি উত্তেজনার মধ্যে এই মন্তব্য করেছেন সিধু। প্রাক্তন ক্রিকেটার সিধু এক বিবৃতিতে বলেছেন, সীমান্ত পারের সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির তত্পরতার দীর্ঘমেয়াদি সমাধানের জন্য আলোচনা ও কূটনৈতিক চাপ একটা বড় ভূমিকা নিতে পারে। সিধু বলেছেন, তিনি তাঁর এই অবস্থানে অটল রয়েছেন। দু পাতার এই বিবৃতিতে কংগ্রেস নেতা সিধু বলেছেন, সন্ত্রাসের সমাধান শান্তি, উন্নয়ন ও অগ্রগতি,  বেকারি, ঘৃণা ও ভয় নয়। সিধু বলেছেন, আমি আমার দেশের পাশে রয়েছি।আমি একজন স্বাধীনতা সংগ্রামীর সন্তান এবং দেশপ্রেমের প্রকৃত পরীক্ষা সাহস। যে ভয় আমাদের অনেককে নীরব করে রেখেছে, আমি তার বিরুদ্ধে রয়েছি। সিধু আরও বলেছেন, কয়েকজনের কৃতকর্মের জন্য সমগ্র একটি সম্প্রদায়কে দায়ী করা যায় না, এই নীতিতে তিনি অনড়। এই প্রসঙ্গে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের বক্তব্যও উল্লেখ করেছেন সিধু। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী যখন বলেন যে, আমাদের লড়াই সন্ত্রাসবাদ ও মানবতার শত্রুদের বিরুদ্ধে, আমাদের লড়াই কাশ্মীরের জন্য, কাশ্মীরীদের বিরুদ্ধে নয়, তখন একই ধরনের মনোভাবই প্রতিফলিত হয়।  সুষমাও যখন বলেন যে, আমাদের লড়াই পাকিস্তানের বিরুদ্ধে নয়, সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির বিরুদ্ধে, সেখানেও এই একই মনোভাব থাকে। পুলওয়ামায় গত ১৪ ফেব্রুয়ারি পাক জঙ্গি গোষ্ঠী জইশ-ই-মহম্মদের কাপুরুষোচিত হামলার কড়া নিন্দা করে সিধু বলেছিলেন, মুষ্টিমেয় কয়েকজনের কাজের জন্য সমগ্র একটা দেশকে দায়ী করা যায় না। এই মন্তব্যের জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন সিধু।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget