এক্সপ্লোর

‘জীবন অনিশ্চিত, পাস করলে ভাল লাগবে’, দুই কিডনি বিকল নিয়েই মাধ্যমিকে তীর্থঙ্কর

দুটি কিডনিই বিকল। চলছে ডায়ালিসিস।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: দুটি কিডনিই বিকল। চলছে ডায়ালিসিস। কিন্তু দমে যাওয়ার পাত্র নয় সে। কাল মাধ্যমিকে বসছে নিউ ব্যারাকপুরের তীর্থঙ্কর।

কোদালিয়া আগাপুর হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী তীর্থঙ্কর সরকারের কথায়, “আমার জীবন তো অনিশ্চিত, যদি মাধ্যমিকটা পাস করতে পারি ভাল লাগবে।”

শরীরের সঙ্গে তাঁর মনের লড়াই দীর্ঘদিনের। কিন্তু তীর্থঙ্কর এখন তাকিয়ে শুধুমাত্র মঙ্গলবারের দিকে। কারণ ওইদিনই মাধ্যমিকে বসতে চলেছে উত্তর চব্বিশ পরগনার নিউ ব্যারাকপুরের ছেলেটা, দু-টো বিকল কিডনি নিয়ে।

তীর্থঙ্করের বয়স তখন সবে তিন বছর। মেরুদণ্ডে একটি টিউমার ধরা পড়ে। সেটির অস্ত্রোপচার করার পর দেখা দেয় স্নায়ুর সমস্যা। ২০১৪তে যার চিকিৎসা করতে গিয়ে ধরা পড়ে ছাত্রের একটি কিডনি বিকল। তখন ক্লাস সিক্সে পড়ে তীর্থঙ্কর। আর গতবছর জানা যায়, তাঁর অন্য কিডনিও বিকল হয়ে গিয়েছে।

সপ্তাহে দু দিন করে চলে ডায়ালিসিস। সোমবারও হয়েছে। কিন্তু পরীক্ষার তো আর কয়েক ঘণ্টা বাকি। তাই শরীরের কথা মাথায় না রেখে, এখন বইয়ে মুখ ডুবিয়ে রেখেছে কোদালিয়া আগাপুর হাইস্কুলের এই ছাত্রটি।

বাবা পেশায় অটোচালক। ছেলেকে বাঁচিয়ে রাখতে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সর্বক্ষণের জন্য পাশে রয়েছে মা-ও। মা তন্দ্রা সরকার বলছেন, “ছোট থেকে সমস্যা, সাহস যোগাচ্ছি, আমার একটি কিডনি দেওয়ার কথাবার্তা চলছে।” শরীরের সঙ্গে লড়াইয়ে জয় আসবে কিনা তা সময় বলবে, কিন্তু তার আগে তীর্থঙ্করের লক্ষ্য এখন সাফল্যের সঙ্গে মাধ্যমিকে উত্তীর্ণ হওয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mount Everest: এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
এভারেস্ট জয়ের পর মর্মান্তিক মৃত্যু, পর্বতের কোলেই ঢলে পড়লেন দুই ভারতীয় পর্বতারোহী, নামানোই গেল না একজনকে
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
Embed widget