এক্সপ্লোর

কোভিড-১৯ মোকাবিলা, লকডাউন নিয়ে প্রস্তাব দিয়েছিলাম, দায়সারা ঢঙে আংশিক রূপায়ণ হয়েছে, মোদি সরকারকে তোপ সনিয়ার

করোনাভাইরাস সংক্রমণ পরবর্তী স্তরে কংগ্রেসের যে উপদেষ্টা কমিটি তৈরি করেছেন সনিয়া, তার সদস্য, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বলেন, লকডাউনের সাফল্য শেষপর্যন্ত যাচাই হবে আমরা কতটা কোভিড-১৯ এর মোকাবিলা করতে পারলাম, তার ওপর।

নয়াদিল্লি: তিনি কেন্দ্রের সরকারকে কোভিড-১৯ সংক্রমণ উদ্ভূত পরিস্থিতিতে সঙ্কট মোকাবিলায় যেসব প্রস্তাব দিয়েছিলেন, সেগুলি কেবলমাত্র আংশিক বাস্তবায়িত হয়েছে, তাও অত্যন্ত দায়সারা ভাবে। ক্ষোভ প্রকাশ করলেন সনিয়া গাঁধী। দলের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী মঞ্চ কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী বলেন, কেন্দ্রীয় সরকারের তরফে বড় মন, সহানুভূতি, আন্তরিকতার যে অভাব আছে, সেটা স্পষ্ট। তিনি আরও বলেন, তিন সপ্তাহ আগে আমাদের বৈঠকের পর থেকে এই অতিমারী বহরে ও দ্রুততায়, গতিতে উদ্বেগজনক ভাবে বেড়েছে। আমি আমাদের পক্ষ থেকে গঠনমূলক সহযোগিতার হাত বাড়াই, নানা সুপারিশ,প্রস্তাব দিই। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার, সেগুলি কেবলমাত্র আংশিক রূপায়ণ করা হয়েছে এবং খারাপ ঢঙে। খেতমজুর, পরিযায়ী শ্রমিক, নির্মাণশ্রমিকদের মতো সমাজের বেশ কিছু অংশ, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা তীব্র সঙ্কটের মুখোমুখি হয়েছেন বলে জানিয়ে সনিয়া বলেন, শিল্প, ব্যবসা-বাণিজ্য কার্যত স্তব্ধ হয়ে রয়েছে, কোটি কোটি মানুষের রুটি-রুজি, জীবিকা ধ্বংস হয়েছে। আমরা বারবার প্রধানমন্ত্রীকে আবেদন করেছি, পরীক্ষা করে সংক্রমিতদের চিহ্নিত করা, খুঁজে বের করা, কোয়ারেন্টিনে পাঠানো ছাড়া রাস্তা নেই। কোনও বিকল্প নেই এর। দুর্ভাগ্যজনক হল, টেস্ট করানো হচ্ছে খুবই কম, চাহিদার তুলনায় টেস্টিং কিটের সরবরাহ কম এবং সেগুলি খারাপ মানের। পিপিই কিটেরও সংখ্যা কম, সেগুলিরও গুণমান খারাপ। করোনাভাইরাস সংক্রমণ পরবর্তী স্তরে কংগ্রেসের যে উপদেষ্টা কমিটি তৈরি করেছেন সনিয়া, তার সদস্য, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বলেন, লকডাউনের সাফল্য শেষপর্যন্ত যাচাই হবে আমরা কতটা কোভিড-১৯ এর মোকাবিলা করতে পারলাম, তার ওপর। কোভিড-১৯ বিরোধী লড়াইয়ে সাফল্যের মূল কথা হল কেন্দ্র ও রাজ্যগুলির সহযোগিতা। ২৩ মার্চ থেকে সনিয়া করোনাভাইরাস অতিমারী সংক্রান্ত নানা ইস্যুতে বেশ কয়েকবার চিঠি দিয়েছেন মোদিকে। তাতে এপ্রিল থেকে জুন পর্যন্ত জাতীয় খাদ্য সুরক্ষা আইনে প্রাপ্য খাদ্য়শস্য ছা়ড়াও মাথাপিছু ৫ কেজি করে বিনা পয়সায় রেশন দেওয়ার প্রধানমন্ত্রীর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন সনিয়া। পাশাপাশি অগনিত প্রান্তিক মানুষের জীবনে লকডাউনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় একাধিক প্রস্তাবও দিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
Post Office Schemes : পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
পোস্ট অফিসে ৫ লাখ টাকার FD করলে কত রিটার্ন পাবেন ?
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Embed widget