এক্সপ্লোর

গুগল-এর পর এবার আলফাবেট-এর দায়িত্ব পেলেন সুন্দর পিচাই, জেনে নিন কারণ

গত ১৫ মাস থেকে আলফাবেট-এর রোজগার নিয়মিত বেড়েছে। বাজার মূল্যের দিক থেকে অ্যাপল, মাইক্রোসফট-এর পর তা তৃতীয় বৃহ্ত্তম সংস্থা। এর নীচে আমাজন ও ফেসবুক।

নয়াদিল্লি: এবার তাদের মূল সংস্থা আলফাবেট-এর দায়িত্বও সুন্দর পিচাইয়ের হাতে তুলে দিল গুগল। যেভাবে তিনি গুগল-এর ব্যবসা বাড়িয়েছেন, আর্থিক শ্রীবৃদ্ধি ঘটিয়েছেন, এই নয়া কার্যভার তারই স্বীকৃতি। পিচাই যখন গুগল-এর সিইও পদে নিযুক্ত হচ্ছিলেন, তখন টুইটারও তাঁকে পাওয়ার জন্য ঝাঁপায়। কিন্তু ৩৫০ কোটি টাকার প্যাকেজে তিনি বেছে নেন গুগল-কে। আর এখন গুগল তাঁর ক্ষমতায় অভিভূত। ব্যবসা বাড়ানোর পাশাপাশি যেভাবে তিনি সংস্থাকে বেশ কয়েকটি বিতর্ক থেকে উদ্ধার করেছেন, সংস্থার বিরুদ্ধে ঘৃণা ছড়ানো, গোপনীয়তায় হস্তক্ষেপ ও রাজনৈতিক পক্ষপাতিত্বের মত অভিযোগ  মিটিয়েছেন,  তাতে তারা তাঁর দক্ষতার ব্যাপারে নিশ্চিত হয়েছে। টার্গেট হাসিল করার ব্যাপারে তাঁর রেকর্ড গুগল-এর সহ প্রতিষ্ঠাতা ল্যারি পেজের সমান। তাঁর আমলে চালু হয়েছে গুগল টুল বার, গুগল ক্রোম, অ্যান্ড্রয়েড ও গুগল ভয়েস সার্চের মত প্রকল্প। এই সব দেখেই গুগল তাঁকে তাদের মূল সংস্থারও দায়িত্ব দিয়েছে। পিচাইয়ের আমলে ২০১৫-য় বিজ্ঞাপন থেকে ৪.৩৫ লাখ কোটি টাকা রোজগার করে গুগল। ২০১৬ সালে ৫.৫৫ লাখ কোটি টাকা, ২০১৭-য় ৬.১০ লাখ কোটি ও ২০১৮-য় ৮.৩১ লাখ কোটি। অর্থাৎ সিইও হিসেবে পিচাই প্রতি বছর তাঁর সংস্থার রোজগার বাড়িয়েছেন, এই ৩ বছরে শুধু বিজ্ঞাপনেই গুগল-এর রোজগার বেড়েছে ৮৫ শতাংশ। ২০১৪-তেও তিনি গুগল-এর যাবতীয় পণ্য ও তাদের সবকটি মঞ্চের নেতৃত্ব দেন। ২০১৭-য় ঢুকে যান বোর্ড অফ ডিরেক্টর্সে। গত ১৫ মাস থেকে আলফাবেট-এর রোজগার নিয়মিত বেড়েছে। বাজার মূল্যের দিক থেকে অ্যাপল, মাইক্রোসফট-এর পর তা তৃতীয় বৃহ্ত্তম সংস্থা। এর নীচে আমাজন ও ফেসবুক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget