এক্সপ্লোর

ধোনির ব্যাটিং নিয়ে প্রত্যেকদিন প্রশ্ন ওঠায় বিস্মিত কোহলিদের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার

ভুবনেশ্বর কুমার ফিট। বাংলাদেশের বিরুদ্ধে তিন পেসার খেলানোর সম্ভাবনা উড়িয়ে দেননি বাঙ্গার

বার্মিংহ্যাম: ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর মন্থর ব্যাটিং নিয়ে যতই প্রশ্ন উঠুক না কেন, মহেন্দ্র সিংহ ধোনি পেয়ে যাচ্ছেন দলের সমর্থন। মাহির ব্যাটিং আর স্ট্রাইক রেট নিয়ে প্রত্যেকদিন প্রশ্ন ওঠায় বিস্ময় প্রকাশ করলেন জাতীয় দলের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। ইংল্যান্ডের বিরুদ্ধে রবিবার ৩১ বলে ৪২ রান করেন ধোনি। তবে কয়েকটি বড় শট ছাড়া বাকি ইনিংসে মূলত খুচরো রান নিয়েছেন ধোনি। ভারত ৩১ রানে ম্যাচ হারে। ম্যাচের পরে অনেকে প্রশ্ন তোলেন, ম্যাচ জেতার মতো মরিয়া কি আদৌ ছিলেন ধোনি? মঙ্গলবার এজবাস্টনেই বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ ভারতের। তার আগের দিন বাঙ্গার বলেছেন, ‘আমি অবাক এই প্রশ্ন রোজ ওঠায়। ধোনি দলের হয়ে নিজের দায়িত্ব পালন করছে। ওর মানসিকতা নিয়ে আমরা ভীষণ খুশি। একমাত্র আফগানিস্তান ম্যাচ বাদে (ওই ম্যাচে ৫২ বলে ২৮ রান করেন ধোনি) নিজের দায়িত্ব প্রত্যেক ক্ষেত্রে পালন করেছে ও। সাত ম্যাচের মধ্যে পাঁচটিতেই দলের হয়ে নিজের কাজটা করেছে।’ চলতি বিশ্বকাপে কঠিন পরিস্থিতিতে ধোনির দুটি ইনিংসের কথাও উল্লেখ করেছেন বাঙ্গার। বিরাট কোহলিদের ব্যাটিং কোচ বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকা ম্যাচে রোহিতের সঙ্গে ৭০ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তুলেছিল ধোনি। তারপর অস্ট্রেলিয়া ম্যাচেও ওর কাছে যা প্রত্যাশা ছিল পূরণ করেছে। ম্যাঞ্চেস্টারে কঠিন পিচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ৫৮ রান করেছিল। এখানেও (ইংল্যান্ডের বিপক্ষে) ভাল খেলেছে।’ ধোনি আর কেদার যাদবের মধ্যে কি ম্যাচ জেতার সদিচ্ছার অভাব ছিল? বাঙ্গার বলছেন, ‘আমার তা মনে হয় না। ইংল্যান্ডের বোলাররা শেষ দিকে দারুণ বল করেছে। ওরা এমন একটা কোণ তৈরি করছিল যে ব্যাটসম্যানেরা সহজে খেলতে পারছিল না। মাঠের বাউন্ডারি বিরাট বড় আর ইংরেজ বোলারদের স্লোয়ার বাউন্সার অস্ত্রও নিখুঁত ছিল। শেষ দু ওভারে বল আর প্রয়োজনীয় রানের ব্যবধানটা খুব বেশি হয়ে গিয়েছিল।’ চার নম্বরে ঋষভ পন্থকেই খেলানো হবে বলে জানিয়েছেন বাঙ্গার। বলেছেন, ‘শিখর ছিটকে যাওয়ার পর একজন বাঁহাতি ব্যাটসম্যানের অভাব অনুভূত হচ্ছিল।’ বাংলাদেশের বিরুদ্ধে তিন পেসার খেলানোর সম্ভাবনা উড়িয়ে দেননি বাঙ্গার। বলেছেন, ‘সমস্ত সম্ভাবনা খোলা রাখছে টিম ম্যানেজমেন্ট। জাডেজাও রয়েছে আমাদের নীল নকশায়।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget