এক্সপ্লোর

বিরাট অভিনেতা, আইকন, কিন্তু দায়িত্বজ্ঞানহীন কথা বলেছেন, উনি মোদির বিরোধী, নাসিরুদ্দিনকে পাল্টা কেন্দ্রীয় মন্ত্রী

  নয়াদিল্লি: নাসিরুদ্দিন শাহের সাম্প্রতিক বিতর্কিত মন্তব্যের নিন্দা, সমালোচনা করলেন  কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। বলিউডের খ্যাতনামা অভিনেতা সম্প্রতি উত্তরপ্রদেশের বুলন্দশহরে গোহত্যাকে কেন্দ্র করে ব্যাপক হিংসায় পুলিশ অফিসারের মৃত্যুতে ক্ষোভ জানিয়ে বলেছেন, মানুষের চেয়ে ভারতে বেশি গুরুত্ব পাচ্ছে গরুর মৃত্যু। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে এ দেশে নিজের সন্তানদের ভবিষ্যত্ নিয়ে নিজের উদ্বেগও প্রকাশ করেন তিনি। ইতিমধ্যে তাঁর মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। তাঁকে পাকিস্তান চলে যেতে বলে করাচির বিমানের টিকিট বুক করে দিয়েছে উত্তরপ্রদেশের একটি সংগঠন। কিন্তু কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী রবিশঙ্কর প্রসাদের খেদ, নাসিরুদ্দিন শাহ বিরাট মাপের অভিনেতা, কিন্তু ভারতে থাকা নিরাপদ নয়, এটা তাঁর দায়িত্বজ্ঞানহীন অভিমত। নাসিরুদ্দিনের বেশ কয়েকটি সেরা পারফরম্যান্সের উল্লেখ করে তিনি বলেন, জানে ভি দো ইয়ারো, মির্জা গালিব-এ ওনার অভিনয় দারুণ, অসাধারণ। উনি একজন আইকন এবং আইকন হিসাবে ওনার বক্তব্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এ প্রসঙ্গে নাসিরুদ্দিনের বক্তব্য সম্পর্কে আরেক বলিউড অভিনেতা অনুপম খেরের প্রতিক্রিয়ার উল্লেখ করে দেশে আর কত বেশি স্বাধীনতা প্রয়োজন, এমন মন্তব্যও করেন কেন্দ্রীয় মন্ত্রী। বলেন, নির্বাচন এলেই তথাকথিত বুদ্ধিজীবীরা এ ধরনের কথাবার্তা বলতে থাকেন, এটা নতুন কিছুই নয়।  ২০১৫-য় বিহার বিধানসভা নির্বাচনের আগেও ‘পুরস্কার ফেরানো’র মতো একই ধরনের চটকদার কর্মসূচি নেওয়া হয়েছিল। নাসিরুদ্দিনের ওই মন্তব্য করা উচিত নয় বলে জানিয়ে রবিশঙ্কর বলেন, কী বলতে চান উনি? মানুষের চেয়ে বেশি দামি গরু? যাঁরা এমন কথা বলেন, তাঁদের ৯০ শতাংশই মোদিজির বিরোধী, ২০১৪-র সাধারণ নির্বাচনের আগে মানুষকে তাঁর বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। মোদিজি  প্রধানমন্ত্রী হওয়ায় তাঁরা অখুশি। নাসিরুদ্দিন শাহও প্রধানমন্ত্রীর বিরোধী, এখন থেকে নয়, ২০১৪ বা তার আগে থেকেই।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget