এক্সপ্লোর
নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে গুলি করে খুন

নদিয়া: লোকসভা নির্বাচনের মুখে খুন তৃণমূল বিধায়ক! সরস্বতী পুজোর অনুষ্ঠানে নদিয়ার কৃষ্ণগঞ্জের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে গুলি করে খুন! আজ সন্ধেয় মাজদিয়ায় সরস্বতী পুজোর উদ্বোধন করতে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস। প্রত্যক্ষদর্শীদের দাবি, বিধায়ক মঞ্চ থেকে নামতেই, ভিড়ের মধ্যে থেকে তাঁকে গুলি করে আততায়ীরা! হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। বিধায়ক হত্যাকাণ্ডের নেপথ্যে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ তৃণমূলের। তৃণমূলের নদিয়া জেলার পর্যবেক্ষক অনুব্রত মণ্ডলও দুষেছেন বিজেপিকে। পাল্টা বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, এই ঘটনার সঙ্গে বিজেপি যুক্ত নয়। খুনের রাজনীতি আমদানি করেছে তৃণমূলই।
Before You Go
ISKCON removes Radharaman Das: রাধারমণ দাসকে সমস্ত পদ থেকে সরাল ইস্কন
সেরা শিরোনাম
আজ ফোকাস-এ
আজ ফোকাস-এ
আজ ফোকাস-এ
আজ ফোকাস-এ

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















