এক্সপ্লোর

২৯ সেপ্টেম্বর সার্জিক্যাল স্ট্রাইক দিবস পালন করতে দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে নির্দেশ ইউজিসি-র

নয়াদিল্লি: দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে ২৯ সেপ্টেম্বরকে ‘সার্জিক্যাল স্ট্রাইক দিবস’ হিসাবে পালনের নির্দেশ দিল বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। তারা দিনটি পালনে যেসব প্রস্তাব দিয়েছে, তার মধ্যে আছে, ওইদিন সশস্ত্র বাহিনীর বলিদানের ব্যাপারে প্রাক্তন সমরকর্তাদের ভাষণের আয়োজন হোক, প্রদর্শনী হোক, সশস্ত্র বাহিনীর প্রতি সমর্থনের অঙ্গীকার প্রকাশ করে গ্রিটিংস কার্ড পাঠান সবাই। বৃহস্পতিবার ইউজিসি উপাচার্য্যদের পাঠানো এক বার্তায় বলেছে, সব বিশ্ববিদ্যালয়ের এনসিসি ইউনিটের ২৯ সেপ্টেম্বর বিশেষ প্যারেডের আয়োজন করা উচিত, সেখানে এনসিসি কম্যান্ডাররা সীমান্ত সুরক্ষার পদ্ধতি, প্রকরণ নিয়ে ভাষণ দেবেন। বিশ্ববিদ্যালয়গুলি সশস্ত্র বাহিনীর অবদান, বলিদান সম্পর্কে পড়ুয়াদের অবহিত করতে প্রাক্তন সামরিক অফিসারদের ডেকে এনে আলোচনার ব্যবস্থাও করতে পারে। ২৯ সেপ্টেম্বর ইন্ডিয়া গেটে একটি মাল্টিমিডিয়া এক্সিবিশন হবে। দেশের সব রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, গুরুত্বপূর্ণ শহর, ক্যান্টনমেন্টে এ ধরনের প্রদর্শনীর আয়োজন করা যেতে পারে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলি পড়ুয়া, ফ্যাকাল্টি সদস্যদের সেখানে যাওয়ার জন্য উত্সাহ দিক। কমিশন আরও বলেছে, পড়ুয়ারা সশস্ত্র বাহিনীকে সমর্থন প্রকাশ করে চিঠি, কার্ড পাঠাক, যা ডিজিটাল ও লেখা আকারে প্রকাশ করা যেতে পারে। সেগুলি প্রতিরক্ষা জনসংযোগ ও পিআইবিকে পাঠানো হবে, যাতে মিডিয়ার মাধ্যমে তার প্রচার হয়। প্রসঙ্গত, ২০১৬-র ২৯ সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনী নিয়ন্ত্রণ রেখা টপকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ঢুকে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয়। সেই প্রথম এমন আক্রমণাত্মক পদক্ষেপ করে তারা।

সেরা শিরোনাম

ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”

ভিডিও

Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস
Baruipur News: বারুইপুরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়া সায়নী ঘোষকে দেখে ‘চোর’ স্লোগান
Baruipur News | 'এক শতাংশও শিথিলতা থাকলে পুলিশের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন', জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী | Suvendu Adhikari
TMC news | শর্তসাপেক্ষে কাল 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলের অনুমতি। কী কী মানতে হবে?
Minakshi Mukherjee | মীনাক্ষীর গাড়ি লক্ষ করে ডিম! 'যত পুলিশ আছে, সব সাসপেন্ড হবে', বিস্ফোরক বামনেত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ENG vs IND: তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং, ভারতকে সবথেকে বড় ব্যবধানে হারাল ইংল্যান্ড
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
England vs India Live: সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
সল্টদের দুরন্ত ব্যাটিংয়ের পর টাঙ, আর্চারের আগুনে বোলিংয়ে মাত্র ৭৫ রানেই গুটিয়ে গেল ভারতের ইনিংস
Birbhum News: আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
আবাস যোজনায় বারবার আবেদন করেও মেলেনি পাকা বাড়ি, বৃষ্টিতে মাটির ঘর ভেঙে চাপা পড়ে মৃত্যু বৃদ্ধার
FIFA on MS Dhoni Birthday: ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
ধোনির ৪৫-তম জন্মদিনের সেলিব্রেশনে সামিল ফিফাও, শুভেচ্ছাবার্তা উপস্থিত মেসি, এমবাপে, হালান্ড
Embed widget