এক্সপ্লোর

লোকসভায় পাশ বেআইনি কার্যকলাপ (রোধ) সংশোধনী বিল, যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানছে না কেন্দ্র, দাবি বিরোধীদের

বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অবশ্য দাবি, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে নিরাপত্তাবাহিনীর হাত শক্ত করার জন্যই এই বিল পেশ করা হয়েছে।

নয়াদিল্লি: বিরোধীদের তীব্র আপত্তির মধ্যেই আজ লোকসভায় পাশ হয়ে গেল বেআইনি কার্যকলাপ (রোধ) সংশোধনী বিল। এই বিলে বলা হয়েছে, সন্ত্রাসবাদী কার্যকলাপ রোধ করার জন্য প্রয়োজন হলে যে কোনও রাজ্যে যেতে পারবেন জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তার জন্য সংশ্লিষ্ট রাজ্য সরকারের অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না। এই বিষয়টি নিয়েই আপত্তি তুলেছে তৃণমূল কংগ্রেস, এনসিপি, টিআরএস-এর মতো দলগুলি। তাদের দাবি, যুক্তরাষ্ট্রীয় কাঠামো মানছে না কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অবশ্য দাবি, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে নিরাপত্তাবাহিনীর হাত শক্ত করার জন্যই এই বিল পেশ করা হয়েছে। আজ লোকসভায় বিতর্কে যোগ দিয়ে কংগ্রেসের সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইউপিএ আমলে যদি সন্ত্রাস-প্রতিরোধের আইন সংশোধন করা উচিত কাজ হয়ে থাকে, তাহলে এনডিএ সরকারও ঠিকই করছে। সরকার সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে। যে দলই ক্ষমতায় থাকুক না কেন, সেটা গুরুত্বপূর্ণ নয়। ইউএপিএ (সংশোধনী) আইনের অপব্যবহার হবে না। শুধু সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্যই এই আইন কাজে লাগানো হবে। মতবাদের নামে কিছু লোক শহুরে মাওবাদের প্রচার করছে। তাদের প্রতি সরকারের কোনওরকম সংবেদনশীলতা নেই।’ পাল্টা কেন্দ্রকে তোপ দেগে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এই বিল ব্যবহার করা হতে পারে। এই বিলের বিষয়বস্তু জনবিরোধী ও সংবিধান-বিরোধী। এটি অত্যন্ত বিপজ্জনক আইন। সরকারের বিরোধিতা করলেই যে কোনও ব্যক্তিকে দেশ-বিরোধী বলে দেওয়া হচ্ছে। বিরোধী দলগুলি জাতীয় নিরাপত্তার বিষয়ে সরকারের সঙ্গে একমত না হলেই আমাদের দেশ-বিরোধী বলা হচ্ছে।’ এনসিপি সাংসদ সুপ্রিয়া সুলে বলেন, ‘জাতীয় সন্ত্রাস দমন কেন্দ্র এবং ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিডের বিষয়ে যখন সংশোধনী প্রস্তাব পেশ করা হয়েছিল, তখন গুজরাতের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি বিরোধিতা করেছিলেন। রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনা করা কেন্দ্রীয় সরকারের কর্তব্য। কিন্তু এখন গণতান্ত্রিক কাঠামো অনুযায়ী কাজ করা হচ্ছে না। ইউএপিএ (সংশোধনী) আইনের অপব্যবহার করা উচিত নয়। নিরীহ মানুষকে যেন অকারণে হেনস্থা না করা হয়।’ বসপা, টিআরএস, কংগ্রেসও এই বিলের বিরোধিতা করে।

সেরা শিরোনাম

Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ২: NRS-এর চিকিৎসকের রহস্যমৃত্যু ঘিরে ঘনাচ্ছে প্রশ্নের মেঘ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.১১.২৬)পর্ব ১: প্রতিটা ওয়ার্ডে কো-অর্ডিনেটর হবেন BJP-র লোকজন: মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget