এক্সপ্লোর

উন্নাও: সীতাপুর জেলে সেঙ্গারকে দীর্ঘক্ষণ জেরা সিবিআই-এর, নির্যাতিতার নিউমোনিয়া, অবস্থা আশঙ্কাজনক

সুপ্রিম কোর্টের নির্দেশে নির্যাতিতার কাকাকে রায়বরেলি জেল থেকে তিহাড় জেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

লখনউ: আজ সীতাপুর জেলে গিয়ে উন্নাওয়ের নির্যাতিতার দুর্ঘটনার বিষয়ে ধর্ষণে অভিযুক্ত বহিষ্কৃত বিজেপি বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারকে দীর্ঘক্ষণ জেরা করলেন সিবিআই-এর তিন আধিকারিক। সিবিআই-এর অপর একটি দল এদিনই নির্যাতিতার গ্রামে যায়। সেই সময় অবশ্য তাঁর পরিবারের কেউ বাড়িতে ছিলেন না। অন্যদিকে, সুপ্রিম কোর্টের নির্দেশে নির্যাতিতার কাকাকে রায়বরেলি জেল থেকে তিহাড় জেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নির্যাতিতার নিউমোনিয়া হয়েছে। তাঁকে এখনও ভেন্টিলেটরে রাখা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। নির্যাতিতার আইনজীবীও এখনও বিপন্মুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। যদিও তাঁকে আর ভেন্টিলেটরে রাখা হচ্ছে না। সিবিআই-এর একাধিক দল উন্নাওয়ের নির্যাতিতার দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। আজই রায়বরেলিতে দুর্ঘটনাস্থল খতিয়ে দেখেন তদন্তকারীরা। যে ট্রাকটি নির্যাতিতার গাড়িতে ধাক্কা মেরেছিল, সেই ট্রাকটির চালক ও তাঁর সহকারীকে জেরা করা হয়। সেঙ্গারের আগ্নেয়াস্ত্রর লাইসেন্স বাতিল করা হয়েছে। এরই মধ্যে অবশ্য বিজেপি-র অস্বস্তি বাড়িয়েছেন দলীয় বিধায়ক আশিস সিংহ আশু। তিনি গতকাল উন্নাওয়ে পঞ্চায়েতের বৈঠকে বলেন, ‘আমাদের ভাই কুলদীপ সিংহ এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। সেই কারণে তিনি এখন আমাদের মধ্যে থাকতে পারছেন না। আমরা তাঁকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তিনি খারাপ সময় কাটিয়ে উঠবেন এবং আপনাদের নেতৃত্ব দেবেন।’ আশিসের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি মুখপাত্র বিজেপি মুখপাত্র রাকেশ ত্রিপাঠি বলেছেন, ‘বিজেপি-র পক্ষ থেকে যা ব্যবস্থা নেওয়ার ছিল সেটা নেওয়া হয়েছে। সেঙ্গারকে বহিষ্কার করা হয়েছে। দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত একজন ব্যক্তি আইনের চোখে নির্দোষ। আশিস হয়তো সে কথাই বলতে চেয়েছেন।’

সেরা শিরোনাম

Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget