এক্সপ্লোর

কানপুরে গ্রেফতার অসমের বাসিন্দা হিজবুল জঙ্গি, গণেশ চতুর্থীতে নাশকতার ছক ছিল, দাবি পুলিশের

লখনউ: কানপুর থেকে ধরা পড়ল হিজবুল মুজাহিদিন জঙ্গি। গ্রেফতার হওয়া ৩৭ বছর বয়সি কামার-উজ-জামা অসমের বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশের ডিজিপি ও পি সিংহ। হিজবুলের সক্রিয় সদস্য কামারের গণেশ চতুর্থীতে হামলার প্ল্যান ছিল বলে দাবি করেন তিনি। যদিও তিনি বিশদে কিছু জানাননি এ ব্যাপারে। তড়িঘড়ি ডাকা সাংবাদিক বৈঠকে পুলিশকর্তাটি কানপুরের চাকেরি এলাকা থেকে কামারকে গ্রেফতার করা হয়েছে বলে জানান। বলেন, তদন্ত চলছে এ ব্যাপারে। এখানকার ধর্মীয় পরিবেশ নষ্ট করতে বা অন্য কোনও উদ্দেশ্যে ও এখানে এসেছিল কিনা, সেটা তদন্তের অঙ্গ। কানপুর পুলিশ, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির সাহায্যে উত্তরপ্রদেশের সন্ত্রাসদমন স্কোয়াড তাকে গ্রেফতার করে জানা গিয়েছে। গত ৮-১০ দিন ধরে তারা কামারের গতিবিধির ওপর নজর রাখছিল। তার মোবাইল ফোন ঘেঁটে পাওয়া তথ্যে ইঙ্গিত মিলেছে, সে রেকি করছিল। ডিজিপি বলেন, ও সোস্যাল মিডিয়ায় তত্পর ছিল, গত এপ্রিলে একে-৪৭ রাইফেল হাতে নিজের ছবিও পোস্ট করেছিল। সেটি ভাইরাল হয়। তারপর থেকেই আমাদের নজর ছিল ওর ওপর। ২০১৭-য় পাকিস্তানে ট্রেনিং নিতে গিয়ে হিজবুলে নাম লেখায় কামার। ২০০৮ থেকে ২০১২ পর্যন্ত সে বিদেশেও কাটিয়েছে। কামার কম্পিউটার গুলে খেয়েছে, তবে বিএ তৃতীয় বর্ষের পরীক্ষায় উতরোতে পারেনি বলে জানান ডিজিপি। বলেন, ওর কাদের সঙ্গে যোগাযোগ আছে, টাকাপয়সার উতস কী, জানার চেষ্টা চলছে।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget