এক্সপ্লোর

বন্দে ভারত মিশনে দেশে ফিরে কতজন করোনা পজিটিভ? জবাব তলব বম্বে হাইকোর্টের

বিচারপতি এস জে কাঠাওয়ালা ও বিচারপতি এস পি তাবাদের বেঞ্চ এয়ার ইন্ডিয়ার পাইলট দেবেন কানানির আবেদনের ভিত্তিতে ডিজিসিএ ও এয়ার ইন্ডিয়ার কাছ থেকে জবাব চেয়েছে।

মুম্বই: বন্দে ভারত মিশনে যে ভারতীয়দের বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে, তাঁদের মধ্যে কতজন উড়ান ধরার সময় করোনা আক্রান্ত না হলেও, দেশে ফিরে আক্রান্ত হয়েছেন, ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) ও এয়ার ইন্ডিয়ার কাছ থেকে সে বিষয়ে জবাব তলব করল বম্বে হাইকোর্ট। বিচারপতি এস জে কাঠাওয়ালা ও বিচারপতি এস পি তাবাদের বেঞ্চ এয়ার ইন্ডিয়ার পাইলট দেবেন কানানির আবেদনের ভিত্তিতে ডিজিসিএ ও এয়ার ইন্ডিয়ার কাছ থেকে জবাব চেয়েছে। দেবেন অভিযোগ করেন, বিশেষ উড়ানে বিদেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার সময় সামাজিক দূরত্ব বিধির তোয়াক্কা করেনি এয়ার ইন্ডিয়া। দেবেনের হয়ে আদালতের দ্বারস্থ হন আইনজীবী অভিলাষ পানিকর। অন্যদিকে, ডিজিসিএ ও এয়ার ইন্ডিয়ার হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতে দাবি করেন, করোনা সংক্রমণ রোখার জন্য় বিশেষ উড়ানে সামাজিক দূরত্ব বজায় রাখা হয়েছিল এবং যাবতীয় সুরক্ষাব্যবস্থা রাখা হয়েছিল। যাত্রীরা যাতে বিমানে মাঝখানের আসনে বসেন, তার জন্য সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেয় এয়ার ইন্ডিয়া, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ও ডিজিসিএ। যাত্রীদের ত্রিস্তরীয় মাস্ক, ফেস শিল্ড দেওয়া হয়। ২৫ মে সুপ্রিম কোর্টের নির্দেশের পর ডিজিসিএ-র পক্ষ থেকে বিমান সংস্থাগুলিকে বলা হয়, সব যাত্রীকে মাঝখানের আসনে বসাতে হবে। উড়ানে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং সুরক্ষার ব্যবস্থা করতে হবে। বম্বে হাইকোর্টে এর আগের শুনানিতে এয়ার ইন্ডিয়ার আইনজীবী অভিনব চন্দ্রচূড়, অর্শ মিশ্র ও কবিতা অঞ্চন দাবি করেন, পূর্ব নির্ধারিত নয় এমন বাণিজ্যিক উড়ানের ক্ষেত্রে ডিজিসিএ-র নির্দেশিকা কার্যকর হয় না। ফলে বন্দে ভারত মিশনও ডিজিসিএ-র নির্দেশিকার আওতায় থাকবে না। গতকাল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সলিসিটর জেনারেল অনিল সিংহ আদালতে আর্জি জানান, অসামরিক বিমান পরিবহণ মন্ত্রককেও এই মামলায় যুক্ত করতে হবে। সেই আর্জি মেনে নিয়ে আজ সন্ধের মধ্যে সবপক্ষকে লিখিত জবাব দিতে বলেছে আদালত। আগামীকাল ফের এই মামলার শুনানি হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget