এক্সপ্লোর

সোমেন মিত্রের মৃত্যুতে শোকপ্রকাশ, শিখা মিত্রকে ইমেল বার্তা মনমোহন সিংহের

হৃদযন্ত্রের সমস্যা নিয়ে গত বেশ কয়েকদিন ভর্তি ছিলেন শহরের বেসরকারি হাসপাতালে

Veteran Congress leader Somen Mitra dies at 78 সোমেন মিত্রের মৃত্যুতে শোকপ্রকাশ, শিখা মিত্রকে ইমেল বার্তা মনমোহন সিংহের

Background

কলকাতা: প্রয়াত হলেন বর্ষীয়াণ কংগ্রেস নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। বয়স হয়েছিল ৭৮ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল রাতে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। কিডনি ও হৃদযন্ত্রের সমস্যা নিয়ে কয়েকদিন আগে ভর্তি হন বেলভিউতে।

কয়েকদিন ধরে চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন বলে হাসপাতাল সূত্রে খবর। আচমকাই, গতকাল রাতে অবস্থার অবনতি হয়। রাত ১টা ৫০ নাগাদ মৃত্যু হয় তাঁর। তবে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ।
প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, আজ সকালে বেলভিউ থেকে দেহ নিয়ে যাওয়া হবে প্রদেশ কংগ্রেস কার্যালয় বিধান ভবনে। বেলা ১২টা পর্যন্ত সেখানেই থাকবে দেহ। সেখান থেকে সাড়ে ১২টায় বিধানসভা ভবন। তারপর বিধানসভা থেকে বাসভবন ৩ নম্বর লোয়ার রডন স্ট্রিটে। সেখান থেকে আদি বাড়ি ৪৫ নম্বর আমহাস্ট স্ট্রিটে। তারপর নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য হওয়ার কথা।

সোমেন মিত্র শিয়ালদা আসন থেকে একাধিকবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। তৃণমূল কংগ্রেসের টিকিটে ২০০৯ সালে সোমেন মিত্র ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদও হন। পরে আবার ফিরে আসেন কংগ্রেসে। প্রদেশ কংগ্রেস সভাপতি হন। কংগ্রেসের নেতা কর্মীদের প্রিয় ছোড়দার আকস্মিক প্রয়াণে রাজ্য রাজনীতিতে শোকের ছায়া।

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের আকস্মিক প্রয়াণে ট্যুইট করে শোকবার্তা জানালেন রাহুল গাঁধী। ট্যুইটে তিনি লিখেছেন, কঠিন এই সময়ে সোমেন মিত্রের পরিবার ও বন্ধুদের ভালবাসা ও সমবেদনা জানাই। তাঁকে শ্রদ্ধা ও ভালবাসার সঙ্গে স্মরণ করব।

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের মৃত্যুতে ট্যুইটে শোকবার্তা জানিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তিনি ট্যুইটে লেখেন, কংগ্রেসের প্রবীণ নেতা সোমেন মিত্রের প্রয়াণে শোকাহত। সাংবিধানিক প্রধান হিসেবে বিভিন্ন সময়ে তাঁর পরামর্শে তিনি যে উপকৃত হয়েছেন, তার উল্লেখ করেছেন রাজ্যপাল। সেইসঙ্গেই তিনি লিখেছেন, বাংলা তাঁর অবদানকে চিরদিন মনে রাখবে।

16:26 PM (IST)  •  30 Jul 2020

রাজনৈতিক গুরুকে হারালাম, সোমেন-প্রয়াণে প্রতিক্রিয়া অধীরের। সোমেন ছিলেন কংগ্রেসের নিষ্ঠাবান সাহসী যোদ্ধা, প্রতিক্রিয়া সুব্রতর। সম্প্রীতির রাজনীতি করতেন, বললেন সেলিম।
19:48 PM (IST)  •  30 Jul 2020

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রের মৃত্যুতে শোকপ্রকাশ করে প্রয়াত নেতার স্ত্রী শিখা মিত্রকে ইমেল বার্তা পাঠিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা রাজ্যসভার কংগ্রেস সাংসদ মনমোহন সিংহ। শোকবার্তায় তিনি জানিয়েছেন, উনি রাজনীতিতে এক উচ্চ আসনে ছিলেন। দলমত নির্বিশেষে ওঁকে সকলে শ্রদ্ধা করতেন। পশ্চিমবঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন। তিনি ছিলেন দক্ষ সাংসদ ও শিয়ালদা বিধানসভা কেন্দ্রের ৭ বারের বিধায়ক। তাঁর মৃত্যুতে বাংলা এক শ্রদ্ধেয় ও কর্মনিষ্ঠ জননেতাকে হারাল।
Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র

ভিডিও

Shikkha Samman 2026: শিক্ষা ক্ষেত্রের অসামান্য অবদান এবং উৎকর্ষকে স্বীকৃতি জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Howrah News: বালির নিশ্চিন্দার অভয়নগরে মিলল ৫টি আগ্নেয়াস্ত্র
Dengue Vaccine: ভারতে প্রথমবার আসছে ডেঙ্গি ভ্যাকসিন
Shikkha Samman 2026: শিক্ষাব্রতীদের সম্মান জানাতে এবিপি আনন্দ শিক্ষা সম্মান ২০২৬
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget