এক্সপ্লোর

Viral News: ১২ বার করোনার টিকা! বিহারের বৃদ্ধের বিরুদ্ধে পুলিশে অভিযোগ

COVID-19 Vaccination: ১১ মাসের মধ্যে ১২ বার করোনার টিকা নিয়েছেন বিহারের এক বৃদ্ধ। ব্রহ্মদেব মণ্ডল নামে এই বৃদ্ধের দাবি, তিনি করোনার টিকা নিয়ে উপকার পেয়েছেন। সেই কারণেই এতবার টিকা নিয়েছেন।

পটনা: ১১ মাসের মধ্যে ১২ বার করোনার টিকা নেওয়ার অভিযোগে বিহারের ৮৪ বছরের বৃদ্ধ ব্রহ্মদেব মণ্ডলের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করল মাধেপুরা জেলার স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা। এই বৃদ্ধের বিরুদ্ধে প্রতারণা এবং সরকারি আধিকারিকদের নির্দেশ লঙ্ঘন করার অভিযোগ আনা হয়েছে।

মাধেপুরার পুরাইনি থানায় যে অভিযোগ দায়ের করা হয়েছে, সেটি দিয়েছেন পুরাইনি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মেডিক্যাল অফিসার ইন চার্জ। হাতে লেখা আবেদনপত্রে বলা হয়েছে, ‘বিভিন্ন সময়ে ভিন্ন পরিচয়পত্র দেখিয়ে এবং স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের মিথ্যে বলে ব্রহ্মদেব মণ্ডল ১২ বার করোনার টিকা নিয়েছেন। এটা করোনার টিকা সংক্রান্ত নিয়মের লঙ্ঘন। তিনি ২০২১-এর ১৩ ফেব্রুয়ারি থেকে এ বছরের ৪ জানুয়ারির মধ্যে ১২ বার করোনার টিকা নিয়েছেন। তাই আমাদের অনুরোধ, আপনারা দয়া করে এই ঘটনার তদন্ত করুন এবং এফআইআর দায়ের করুন।’

পুরাইনি থানার আধিকারিকরা জানিয়েছেন, ‘আমরা এফআইআর দায়ের করেছি। ব্রহ্মদেব মণ্ডলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের পরিচয়পত্র ব্যবহার করে করোনার টিকা নেওয়ার অভিযোগ রয়েছে। আমরা এই ঘটনার তদন্ত করছি। ব্রহ্মদেব মণ্ডলের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮, ৪১৯ ও ৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে।’

৮৪ বছর বয়সি ব্রহ্মদেব মণ্ডল জানিয়েছেন, তিনি ৯ বার আধার কার্ড দেখিয়ে এবং তিনবার ভোটার আইডি দেখিয়ে করোনার টিকা নিয়েছেন।

এই বৃদ্ধ আরও দাবি করেছেন, ‘শুক্রবার স্বাস্থ্য বিভাগের কয়েকজন আধিকারিকরা আমার বাড়িতে আসেন। তাঁরা বলেন, আমি টিকা নিয়ে যে দাবি করেছি, তার ভিত্তিতে আমাকে যাঁরা টিকা দিয়েছেন, তাঁদের চাকরি যাবে। তাই আমি লিখে দিয়েছি, আমাকে স্বাস্থ্য বিভাগের যে আধিকারিকরা করোনার টিকা দিয়েছেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত নয়। আমাকে আরও লিখতে বলা হয়, আমি স্বেচ্ছায় ১২ বার করোনার টিকা নিয়েছি। আমি চাই না স্বাস্থ্য বিভাগের কর্মী বা আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমাকে আশ্বাস দেওয়া হয়, আমার বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। কিন্তু তারপর আমার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। এটা অন্যায়।’

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Married Man In Live In : বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
Fuel Price Review : এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
Stock Market Crash : ২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
Energy Lockdown : সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    

ভিডিও

Kharagpur News: গত ৭২ ঘণ্টায় খড়গপুরে প্ল্যাটফর্মে তল্লাশি চালিয়ে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করল খড়গপুর রেল পুলিশ
Iran-Israel War: পশ্চিম এশিয়ায় যুদ্ধ জারি, রাজনাথের নেতৃত্বে জরুরি কমিটি; মোদি সরকারের বড় পদক্ষেপ
Chok Bhanga 6ta: পশ্চিম এশিয়ায় যুদ্ধ, লকডাউনের প্রসঙ্গ মনে করিয়ে কেন্দ্রকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ২: প্রবল দুর্যোগের কবলে মুখ্যমন্ত্রীর বিমান, ঝড়বৃষ্টিতে প্রায় দেড়ঘণ্টা আকাশেই চক্কর
GhantaKhanek Sange Suman (২৬.০৩.২৬) পর্ব ১ : 'এবার রামরাজ্য চাই,' বললেন শুভেন্দুর, 'রাম কারও একার নয়,' পাল্টা মমতার

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Married Man In Live In : বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
বিবাহিত পুরুষও লিভ-ইন সম্পর্কে জড়াতে পারে, বলল হাইকোর্ট 
Fuel Price Review : এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
এবার ১৫ দিন অন্তর বাড়বে দাম ? পেট্রোল-ডিজেলের মূল্য নিয়ে নতুন ভাবনা সরকারের !
Stock Market Crash : ২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা
Energy Lockdown : সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
সাধারণ গৃহস্থ সুবিধা পাবে না ! আরও ২০% LPG বরাদ্দ এদের জন্য, কাদের লাভ ?    
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Energy Lockdown : 'ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
' ভোটে হারবেন...ভয় তৈরি করতে চাইছেন', লকডাউন-আশঙ্কা নিয়ে কড়া প্রতিক্রিয়া ধর্মেন্দ্র প্রধানের
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Embed widget