এক্সপ্লোর

পর্যটক ভেবে আন্তরিক আপ্যায়ন ভুটানের পাহাড়ি গ্রামের পরিবারের, আতিথেয়তায় মুগ্ধ বিরাট-অনুষ্কা

মঙ্গলবার ৩১ বছরে পড়লেন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। বিশেষ এই দিনটিতে বিরাট ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা ভুটান সফরে রয়েছেন। এই ভ্রমণের বিশেষ কিছু ছবি অনুষ্কা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ট্যুইটের মাধ্যমে অনুষ্কা তাঁদের ভ্রমণের অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন এবং জানিয়েছেন, পাহাড় ঘেরা ছোট্ট একটা গ্রামের এক পরিবারের সঙ্গে তাঁদের সাক্ষাতের ঘটনা।

নয়াদিল্লি: মঙ্গলবার ৩১ বছরে পড়লেন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। বিশেষ এই দিনটিতে বিরাট ও তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা ভুটান সফরে রয়েছেন। এই ভ্রমণের বিশেষ কিছু ছবি অনুষ্কা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ট্যুইটের মাধ্যমে অনুষ্কা তাঁদের ভ্রমণের অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন এবং জানিয়েছেন, পাহাড় ঘেরা ছোট্ট একটা গ্রামের এক সহজ-সরল পরিবারের সঙ্গে তাঁদের সাক্ষাতের ঘটনা। অনুষ্কা ওই গ্রামের ওই পরিবারের অতিথি পরায়ণতার কথাও জানিয়েছেন। উল্লেখ্য, বাংলাদেশের বিরুদ্ধে চলতি টি ২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাটকে। মঙ্গলবার তাঁর ৩১ তম জন্মদিন। ক্রিকেটার-অভিনেত্রী জুটি ভুটানে তাঁদের ছুটি কাটানোর সময় স্থানীয় ওই পরিবারের সঙ্গে সাক্ষাতের অনুভূতির কথা জানিয়েছেন। তাঁদের ছবি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের নজর কেড়েছে। অনুষ্কা লিখেছেন, আজ সাড়ে আট কিলোমিটার চড়াইয়ের সময় আমরা ছোট্ট একটা পাহাড়ি গ্রামের গৃহপালিত পশুদের দেখতে পেয়ে আমরা থামি। একটি বাছুরের মুখে আমরা খাবার ধরে দিই। বাছুরটির জন্ম হয়েছে মাত্র চার মাস আগে। এই সময় এক গৃহকর্তা বেরিয়ে এসে আমাদের বলেন, আপনারা ক্লান্ত হয়ে পড়েছেন। এক কাপ চা খাবেন? এই সহজ সরল আতিথেয়তায় মুগ্ধ অনুষ্কা বলেছেন, ওখানকার লোকজন তাঁদের চিনতে পারেননি। কিন্তু সেজন্য তাঁদের উষ্ণ আতিথেয়তার কোনও খামতি ছিল না। বলিউড অভিনেত্রী লিখেছেন, আমরা তাঁদের সঙ্গে বসে চা-পান করি এবং কিছুটা গল্পগুজবও করি। আমরা কে, কী করি কিছু না জেনেই ওঁরা আমাদের আপ্যায়ন করলেন।ওঁরা শুধু জানেন আমরা দুই ক্লান্ত পর্যটক! এ-এক অসাধারণ মুহূর্ত! ইন্দোরে আগামী ১৪ নভেম্বর বাংলাদেশের বিরুদ্ধে ভারতের দুই টেস্টের সিরিজ শুরু হচ্ছে। এই সিরিজে ভারতীয় দলে ফিরবেন বিরাট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget