এক্সপ্লোর

প্র্যাক্টিসে সুপারম্যানের মতো শরীর ভাসিয়ে ক্যাচ বিরাটের, বোল্টের ঢঙে ট্রেনিং হার্দিকের

সাউদাম্পটনে প্র্যাক্টিসে বিরাট বাড়তি জোর দিলেন ফিল্ডিংয়ে, হার্দিক পাণ্ড্যও প্র্যাক্টিসে অভিনবত্ব দেখিয়েছেন

সাউদাম্পটন: অধিনায়ক হিসাবে প্রথম বিশ্বকাপ। বিরাট কোহলিও যেন তাই মরিয়া ভাল কিছু করে দেখাতে। প্র্যাক্টিসে নিজের একশো শতাংশ উজাড় করে দিচ্ছেন ভারতীয় দলের অধিনায়ক। সাউদাম্পটনে প্র্যাক্টিসে বিরাট বাড়তি জোর দিলেন ফিল্ডিংয়ে। দলের ফিল্ডিং কোচ আর শ্রীধরকে তিনি বলেন, শরীর থেকে কিছুটা দূরে ক্যাচ দিতে। তারপরই শরীর শূন্যে ছুড়ে একের পর এক ক্যাচ ধরতে থাকেন বিরাট। মুহূর্তের মধ্যে এরকম ১০-১৫টি ক্যাচ নেন বিরাট। তবে বিরাটের একটি ক্যাচ উপস্থিত সকলকে কার্যত মন্ত্রমুগ্ধ করে দেয়। শ্রীধরের ছোড়া বলটি বিরাটের নাগালের অনেকটা দূর দিয়ে যাচ্ছিল। অবিশ্বাস্য ক্ষিপ্রতায় শরীর হাওয়ায় ভাসিয়ে দেন বিরাট। এবং বল মাটিতে পড়ার আগেই তালুবন্দি করেন। যেন সুপারম্যান! অবিশ্বাস্য ক্যাচটি দেখে সতীর্থরা হাততালি দিয়ে ওঠেন। ফিল্ডিং কোচ দৌড়ে এসে অধিনায়ককে অভিনন্দন জানিয়ে যান। হার্দিক পাণ্ড্যও প্র্যাক্টিসে অভিনবত্ব দেখিয়েছেন। অলিম্পিক গেমসের আগে ইউসেইন বোল্ট, মো ফারা বা মাইকেল ফেল্পসরা যেভাবে প্রস্তুতি নেন, হার্দিকের ট্রেনিংয়েও তার প্রতিফলন। কোমরে রবারের দড়ি বেঁধে দৌড়তে দেখা যায় হার্দিককে। কোমর-সহ শরীরের পেশিশক্তি বাড়ানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয় এই ট্রেনিংকে। দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে ভারতীয় ক্রিকেটারেরা প্রস্তুতিতে যে কোনও খামতি রাখতে চান না, বলাই বাহুল্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ

ভিডিও

Nirmal Ghosh News |
Nirmal Ghosh |
TMC News |
Nirmal Ghosh News |
RGKar News | আর জি কর ফাইল তো আবার খুলল হাইকোর্টের নির্দেশে, কিন্তু কাজের কাজ কি কিছু হবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget